রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে তরুণের অভিযান গ্রন্থাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

সৌদিতে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের ২ যুবক নিহত

প্রকাশের সময়: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

সংবাদদাতা, ময়মনসিংহ:

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহতের বাড়িতে চলছে শোকের মাতম। মরদেহের অপেক্ষায় আছেন স্ত্রী-সন্তানরা ও স্বজনরা।

বুধবার (২৫ ডিসেম্বর) পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ২১ ডিসেম্বর মদিনা শহরে এই দুর্ঘটনায় মারা যান তারাম দুজন।

নিহতরা হলেন- গফরগাঁও উপজেলার পাগলা থানার পাইথল গ্রামের বদরুদ্দিন তোতা মিয়ার ছেলে সুমন (৩৮)। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। অপরজন কুরচাই গ্রামের আবু সাঈদের ছেলে ইকরাম (২৪)। তিনি এক সন্তানের জনক।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট ইউনিয়নের বিট অফিসারদের মাধ্যমে দু’জনের মৃত্যুর বিষয়টি শুনেছি। মরদেহ আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

গত ২১ ডিসেম্বর সৌদি আরব সময় সকাল ১১ টার দিকে মদিনা শহরে ময়লার গাড়িকে পিছন থেকে ধাক্কা দিলে ৪ বাংলাদেশী শ্রমিক নিহত হয়।

নিহত শ্রমিক ইকরামের বাবা আবু সাঈদ বলেন, আমার ছেলে ইকরাম এক সন্তানের বাবা। এক বছর আগে সংসারের হাল ধরতে সৌদি আরবের মদিনায় গিয়েছিলেন। সেখানে ইকরাম রাস্তায় পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন। ঘটনার দিন সকালে কাজ করে ময়লার গাড়িতে করে ৮/১০ জন কর্মী নিজ বাসায় ফিরছিলেন। ফেরার পথে পেছন থেকে অন্য গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আমার ছেলে ইকরামসহ ৪ জন মারা যায়। এসময় আহত হয় আরও দু’জন। নিহত ৪ জনের একজন আমার ছেলে ইকরাম। আরেকজন সুমন মিয়া পাইথল গ্রামের বাসিন্দা। অপর দু’জনের বাড়ি টাঙ্গাইল জেলার বাসিন্দা বলে জানতে পারছি।

তিনি আরও বলেন, ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই বাড়িতে শোকের মাতম চলছে। ছেলের মা বারবার মুর্ছা যাচ্ছেন। ছেলের স্ত্রী রুনা শোকে পাথর হয়ে গেছে। কারোর সাথে কোন কথা বলছে না। আমার ছেলের দুই বছরের এক সন্তান রয়েছে। সে শুধু সবার মুখের দিকে তাকিয়ে থাকে। মরদেহ আনার জন্য কাগজপত্র তৈরী করছি।

পাইথল গ্রামের নিহত সুমনেরচাচা শাহিন মিয়া বলেন, সুমন এক যুগ ধরে সৌদি আরবের মদিনায় শ্রমিক হিসেবে কাজ করতেন। বিদেশের মাটিতে সে লাশ হয়ে ফিরবে এ ঘটনা পরিবারের কেউ মেনে নিতে পারছে না। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বাড়িতে শোকের মাতম চলছে। স্ত্রী সন্তানরা মরদেহের অপেক্ষায় আছে।

পাগলা থানার ওসি ফেরদৌস আলম বলেন, নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে মরদেহ আনার প্রক্রিয়া চলছে।

ময়মনসিংহ জেলা প্রতিনিধি নিয়োগ করবে ডেইলি তোলপাড় ডট কম। আগ্রহীরা সিভিসহ নিউজ পাঠাতে পারেন এই মেইলে-dailytolpernews@gmail.com


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর