বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
সব প্রস্তুতি সম্পন্ন—২৯৯ আসনে সব ব্যালট পৌঁছেছে জানালো ইসি সচিব দুর্নীতিতে ১৪তম থেকে ১৩তম অবস্থানে বাংলাদেশ ড. ইউনূসসহ সকল উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ: কার কেমন? নির্বাচনে ৪২ হাজার ৬৫৯টি কেন্দ্র—ঝুঁকিপূর্ণ ৫০ শতাংশ ভয় নয়—সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে বাংলাদেশের প্রধান উপদেষ্টা নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্রকে শক্তিশালী করা অসম্ভব: তারেক রহমান কুড়িগ্রামে সেনাবাহিনীর হেলিকপ্টার র‌্যাপলিং প্রদর্শন কুড়িগ্রামে ধানের শীষের প্রচারণায় রুহুল কবির রিজভী ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ তরুণদের হাতে ভবিষ্যৎ তুলে দেওয়ার অঙ্গীকার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বললো ডা. শফিকুর রহমান
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

বাংলাদেশিদের ফেরত পাঠানোর ঘোষণা মহারাষ্ট্রের

প্রকাশের সময়: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

অবৈধ বাংলাদেশিদের শিগগিরই ফেরত পাঠানো হবে বলে ঘোষণা দিয়েছেন ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। বুধবার (২৫ডিসেম্বর) মহারাষ্ট্রের নাগপুরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তিনি।

ফড়নবিশ বলেছেন, অবৈধ বাংলাদেশিদের মহারাষ্ট্র থেকে বিতাড়িত করা হবে। যারা বৈধ নথি ছাড়া মহারাষ্ট্রে বসবাস করছেন, তাদের চিহ্নিত করার জন্য রাজ্যজুড়ে তল্লাশি অভিযান চলছে। অবৈধ বাসিন্দাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।-খবর তোলপাড়।

সম্প্রতি রাজ্যের কল্যাণ শহর ও এর আশপাশের এলাকা থেকে কয়েকজন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে মুম্বাই পুলিশ। রাজ্যের অন্যান্য এলাকাতেও বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে বসবাস করছেন বলে অভিযোগ রয়েছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে বাংলাদেশ-ভারতের সম্পর্কে ব্যাপক টানাপড়েন তৈরি হয়েছে। এর মাঝেই ভারতের রাজধানী নয়াদিল্লিসহ অন্যান্য রাজ্যে বাংলাদেশিদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।

মঙ্গলবার (২৪ডিসেম্বর) ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে নয়াদিল্লিতে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযানের খবর দেওয়া হয়। এতে বলা হয়,গত কয়েকদিনের অভিযানে এখন পর্যন্ত প্রায় ১ হাজার বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে বলে দিল্লি পুলিশ জানিয়েছে।

চলতি মাসের শুরুর দিকে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর রাজধানীতে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে মুখ্য সচিব এবং পুলিশ কমিশনারকে নির্দেশ দেন। অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে দুই মাসের বিশেষ অভিযান চালানোর নির্দেশও দেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর