সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
এনসিপিসহ ৩টি দলের নতুন নির্বাচনী জোট ঘোষণা ৫ বছরের প্রেমের ইতি, বিয়ে হচ্ছে না স্মৃতি–পলাশের ঢাকায় আসবে ফিফা বিশ্বকাপ ট্রফি সুন্দর ভবিষ্যৎ গড়তে গুণগত শিক্ষার বিকল্প নাই জানালো রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়বে বললো কুড়িগ্রামে মাহমুদুর রহমান মান্না কুড়িগ্রামে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত এমপিও স্থগিত, স্বীকৃতি বাতিল হচ্ছে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিদেশ থেকে পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন ২ লাখ ২৩ হাজার প্রবাসী ১১৮১ কোটি ৫০ লাখ টাকার জনস্বাস্থ্য প্রকল্প ঝুলছে
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

রাজারহাটে উপজেলা পরিষদ নির্বাচনে হাফ ডজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

প্রকাশের সময়: শুক্রবার, ২৪ মে, ২০২৪

প্রহলাদ মন্ডল সৈকত:

দ্বিতীয় ধাপে কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা পরিষদ নির্বাচনে ১২জন প্রার্থীর মধ্যে ৬জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তবে এ উপজেলায় জনপ্রিয়তার শীষে রয়েছে উপজেলা পরিষদের নবনির্বাচিত দ্বিতীয় বারের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি ও নবনির্বাচিত ভাইসচেয়ারম্যান অজয় কুমার সরকার । জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি পেয়েছেন ৩৭হাজার ৩৪৩ ভোট ও অজয় কুমার সরকার পেয়েছেন ৩১হাজার ৯০৭ ভোট।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১মে) রাজারহাট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। কিন্তু ৯জস প্রার্থী হেরে যান। প্রাপ্ত ভোটের ১৫ ভাগ নিচে যারা ভোট পেয়েছেন তারা হলেন চেয়ারম্যান পদে এটিএম ফিরোজ মন্ডল(ঘোড়া) ভোট পেয়েছে ৩হাজার ২৭৩ ও আবু তালেব সরকার( কাপপিরিচ) ৭হাজার ৯২১, ভাইস চেয়ারম্যান পদে আশিকুল ইসলাম মন্ডল সাবু(মাইক) ৯হাজার ৪১ ও আব্দুল ওয়াহেদ সরকার(তালা) ৮৭১২, মহিলা ভাইস চেয়ারম্যান পদে কুরাইশি লায়লা ফেরদৌসি বিথী(হাঁস) ৬হাজার ২৭৪ ও রতনা বেগম(ফ্যান) ৫হাজার ৮০৩। প্রাপ্ত ভোটের ১৫ ভাগ ভোট কম পাওয়ায় তাদের নির্বাচনী জামানত বাজেয়াপ্ত হবে বলে উপজেলা নির্বাচন অফিসার সুপ্ত করিম জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর