শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

বিয়ে করল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ শাম্মী

প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

নতুন বছরের শুরুতেই বিয়ে করছিলেন শোবিজের জনপ্রিয় তারকা তাহসান খান। তারপর প্রকাশ্যে এসেছিল গায়িকা পড়শীর বিয়ে। এবার সে তালিকায় যুক্ত হলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত শাম্মী ইসলাম নীলা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি শেয়ার করে বিয়ের খবরটি নিজেই জানিয়েছেন নীলা। ছবিতে দেখা যায়, বিয়ের সাজে ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন তিনি। যদিও স্বামীর পরিচয় উল্লেখ করেননি নীলা।-বিনোদন তোলপাড়।

ছবির ক্যাপশনে বিয়ের বিষয়টি নিশ্চিতও করেছেন নীলা।

তিনি লিখেছেন, ‘এটা সহজ ছিল না, তবে আমরা সহজ করেছি এবং বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে।’

ছবিগুলোতে দেখা যায়, বিয়ের সাজে নীলা পরেছেন লেহেঙ্গা ও বরের পরনে শেরওয়ানি। নবদম্পতি একে অপরের দিকে তাকিয়ে বেশ খোশ মেজাজে ধরা দিয়েছেন ক্যামেরায়। মেহেদি হাতে চোখ ঢেকে রেখে ফটোশুট করেছেন নীলা।

প্রসঙ্গত, ফেসবুক ইনফ্লুয়েন্সার থেকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩’ সুন্দরী প্রতিযোগিতার মুকুট অর্জন করেন নীলা। পাশাপাশি মডেলিংয়ও করছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর