• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

এমপিদের দ্রুত নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

Views: 0

দলীয় সংসদ সদস্যদের দ্রুত নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।-খবর তোলপাড়।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দুপুর আড়াইটায় বৈঠক শুরু হয়। এতে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন।

বৈঠক সূত্রে জানা গেছে, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থান করতে বলেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও জোরদার এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।

বৈঠকে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে দলের পরবর্তী করণীয় নিয়েও আলোচনা করেন সংসদ সদস্যরা।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, বুধবার দুপুর আড়াইটায় শুরু হওয়া বৈঠক বিকেল ৩টা ৫৫ মিনিটে শেষ হয়।


এই বিভাগের আরও খবর