• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

শনিবার ঢাকায় সমাবেশ করবে জামায়াত, ডিসেম্বরব্যাপী কর্মসূচি ঘোষণা কাল

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

Views: 0

দেশজুড়ে সন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে আগামী শনিবার (২১ নভেম্বর) ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ছাড়া ডিসেম্বর মাসজুড়েও বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি। এসব কর্মসূচি বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঘোষণা করা হবে।-খবর তোলপাড়।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে ২১ নভেম্বর রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। দলের সব পর্যায়ের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় অগ্রাহ্য করায় দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। ৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করায় ফ্যাসিবাদবিরোধী জনগণ সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না।

গোপালগঞ্জসহ কয়েকটি জেলায় চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, একটি নির্বাচিত সরকারের আমলে এ ধরনের ঘটনা কাম্য নয়।

পার্শ্ববর্তী একটি দেশের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, দেশটি একজন পলাতক আসামিকে আশ্রয় দিয়ে প্রথমে অপরাধ করেছে। এখন তাকে ফেরত পাঠানোর জন্য সামরিক বিমান পাঠানোর কথা বলা হচ্ছে। এসব ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, পুলিশের ওপর হামলার ঘটনা ঘটছে, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন পরিস্থিতি স্বাভাবিক। স্বরাষ্ট্রমন্ত্রী নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছেন না। দেশে সরকার আছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রপতিকে এগিয়ে আসতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রপতির ভূমিকা জরুরি।

তিনি আরও বলেন, প্রশাসনসহ সরকারের বিভিন্ন পর্যায়ে ফ্যাসিবাদের দোসররা লুকিয়ে রয়েছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না বলেও মন্তব্য করেন তিনি।


এই বিভাগের আরও খবর