• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

নেপালে চার জাতির জুনিয়র কাবাডি খেলবে বগুড়ার নাফি

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

Views: 4

আন্তর্জাতিক কাবাডি অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে বগুড়ার কৃতী খেলোয়াড় শাহেদ রহমান নাফি। নেপালে অনুষ্ঠিতব্য ‘Four Nations Junior U-20 Boys Kabaddi Cup 2026’ টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় কাবাডি দলের স্কোয়াডে স্থান পেয়েছে সে।-খবর তোলপাড়।

আগামী ১৯ নভেম্বর বেলা ১২টায় নেপালের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে বাংলাদেশ জুনিয়র কাবাডি দল। ২১ থেকে ২৩ নভেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা ইনডোর হলে অনুষ্ঠিত হবে চার জাতির এই আন্তর্জাতিক টুর্নামেন্ট।

শাহেদ রহমান নাফি এর আগেও আন্তর্জাতিক কাবাডি অঙ্গনে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছে। ২০২৫ সালের এশিয়ান ইয়ুথ গেমসে পদকজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালক দলের নির্ভরযোগ্য খেলোয়াড় ছিল সে।

আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতাসম্পন্ন এই তরুণ খেলোয়াড়ের আবারও জাতীয় দলের স্কোয়াডে জায়গা পাওয়ায় বগুড়ার ক্রীড়াঙ্গনে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। তার এই অর্জন বগুড়ার কাবাডি অঙ্গনের জন্যও অত্যন্ত গর্বের।

ক্রীড়াপ্রেমীরা আশা করছেন, নেপালের মাটিতেও নিজের প্রতিভা ও নৈপুণ্যের স্বাক্ষর রেখে দেশের জন্য সম্মান বয়ে আনবে শাহেদ রহমান নাফি। তার হাত ধরে আন্তর্জাতিক অঙ্গনে আরও সাফল্য অর্জন করবে বাংলাদেশ—এমন প্রত্যাশা সবার।


এই বিভাগের আরও খবর