• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

যানজট নিরসনে এআই সিগন্যাল ও মনোরেল চালুর পরিকল্পনা সরকারের

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

Views: 2

রাজধানী ঢাকার তীব্র যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষ্যে মেট্রোরেলের পাশাপাশি এখন মনোরেল চালুর বিষয়ে সরকার গুরুত্বের সঙ্গে চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে ঢাকার ৫০টি পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা পুরোপুরি সচল হবে বলেও জানান তিনি।-খবর তোলপাড়।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, নগরবাসী ইতোমধ্যেই বিভিন্ন পয়েন্টে নতুন সিগন্যাল লাইট বসানো দেখতে পাচ্ছেন। যদিও সেগুলো এখনও পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করেনি, তবে আমরা আশা করছি আগামী দুই মাসের মধ্যে এই এআই সিগন্যালগুলো পুরোপুরি সচল হবে। এগুলো চালু হলে ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে এক বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।

যানজট নিরসনে সরকারের দীর্ঘমেয়াদি উদ্যোগের কথা উল্লেখ করে তারেক রহমান জানান, ঢাকায় ইতোমধ্যে বেশ কয়েকটি রুটে মেট্রোরেল চালু রয়েছে এবং বাকি রুটগুলোর নির্মাণকাজও দ্রুত শেষ করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এর পাশাপাশি নগরবাসীর যাতায়াত আরও দ্রুত ও আরামদায়ক করতে মনোরেল চালুর বিষয়টিকে সরকার বিশেষ অগ্রাধিকার দিচ্ছে।

মনোরেলের সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, মনোরেল অপেক্ষাকৃত সরু ও কম জায়গায় সহজে নির্মাণ করা যায়। ফলে মোহাম্মদপুর, ধানমন্ডি কিংবা সবুজবাগের মতো ঘনবসতিপূর্ণ এলাকার ভেতরের গলি ও সরু রাস্তায় মনোরেল সংযোগ তৈরি করা সম্ভব হবে, যা সাধারণ মানুষের প্রতিদিনের ভোগান্তি অনেকটাই কমিয়ে আনবে।


এই বিভাগের আরও খবর