• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কৃষি জমির মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
Oplus_16908288

Views: 3

কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে রুহানী হোসেন নামে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।-খবর আব্দুল মালেক,উলিপুর।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ মিয়াজীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় কৃষি জমির মাটি কাটার অভিযোগে রুহানী হোসেন নামে এক ব্যক্তিকেবালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তি‌নি উলিপুর পৌরসভার মৃত মুরাদ হো‌সে‌নের ছে‌লে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান।

তিনি বলেন, কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রশাসনের অবস্থান ভবিষ্যতে আরও কঠোর হবে।


এই বিভাগের আরও খবর