সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা
সংবাদদাতা, কুড়িগ্রাম:
অর্থমন্ত্রনালয়ের রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিওরশীপ অ্যান্ড লাভলীহুড ইম্প্রুভমেন্ট এর আর্থিক সহায়তায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক এক কর্মশালা বৃহপতিবার বিকেলে শহরের টেরেডেস হোমস ফাউন্ডেশন মিলানায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস। বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্ববধায়ক ডাঃ মোঃ শহিদুল্লা লিংকন, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মোতাব্বের হোসেন এস ডি এফ এর রিজিউনাল ম্যানেজার মিজানুর রহমান, ও জেলা ম্যানেজার ডাঃ আবু রাহাত প্রমুখ।
অনুষ্ঠানে জেলা এবং উপজেলা পর্যায়ের সরকারী প্রতিনিধি এর এসডি এফ এর কর্মকতার্ উপস্থিত ছিলেন।
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন জেলার দুর্গম অঞ্চলে গ্রামের হতদরিদ্র মহিলাদের গর্ভবতী মায়েদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক বিভিন্ন ভাবে আর্থির্ক অনুদান ও সেবা প্রদান করে থাকেন।









Chief Editor-Dipali Rani Roy