শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
পাকিস্তানে অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি, সিদ্ধান্ত ইরানের পলাতক ১১ ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে বন্ধ বাংলাদেশের ৩২ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়াবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত কমপক্ষে ১০ আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের কিউইদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারলো না জান্নাতি
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রাজারহাটে ট্রেনে কাটা পড়ে কাঠমিস্ত্রির মৃত্যু

প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে ট্রেনে কাটা পড়ে এক কাঠমিস্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার(৩জুন) সকাল সাড়ে ৯টায় রাজারহাট- তিস্তা রেল সড়কের কিশামত পুনকর কসাইটারী গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের কিশামত পুণকর কসাইটারী গ্রামের মৃত তমিজ উদ্দিনের দ্বিতীয় ছেলে কাঠমিস্ত্রী আব্দুর সালাম(৬৫) মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বাইসাইকেল যোগে রেল লাইন পারাপারের সময় কুড়িগ্রামগামী তিস্তা লোকাল ট্রেন ধাক্কা দেয়। ঘটনাস্থলেই আব্দুর সালামের মৃত্যু ঘটে।

খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউনিয়া রেলওয়ের ফাঁড়ি ইনচার্জকে বিষয়টি অবহিত করেন বলে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. তছলিম উদ্দিন জানিয়েছেন।

এলাকবাসী দাবী করেন, রেললাইনের ধারে অবৈধভাবে বাড়ি নির্মাণ করায় ট্রেন আসা যাওয়ার বিষয়টি লক্ষ্য করা যায় না। সে কারণে এখানে হরহামেশাই দূর্ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর