শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
পাকিস্তানে অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি, সিদ্ধান্ত ইরানের পলাতক ১১ ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে বন্ধ বাংলাদেশের ৩২ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়াবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত কমপক্ষে ১০ আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের কিউইদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারলো না জান্নাতি
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

পীরগঞ্জ সীমান্তে ১৩ বাংলাদেশীকে পুশ ইন, বিজিবি’র হাতে আটক

প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫


সংবাদদাতা, পীরগঞ্জ(ঠাকুরগাঁও):

মঙ্গলবার(৩জুন) গভীর রাতে পীরগঞ্জ উপজেলার ফকিরগঞ্জ সীমান্তে বিএসএফ ১৩ বাংলাদেশী কে বাংলাদেশের সীমানায় পুশ ইন করেছে।

ওই সময় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি’র) আওতাধীন ফকিরগঞ্জ বিওপি সদস্যরা দায়িত্ব পালন করার সময় ১৩ জনকে আটক করেন।

আটক কৃতরা ১০/১৫ বছর আগে দালালের মাধ্যমে অবৈধ ভাবে ভারতের দিল্লিতে কাজের জন্য গিয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে জনা গেছে।

সম্প্রতি দিল্লি পুলিশ তাদেরকে গ্রেফতার করে এবং সোমবার রাতে বাংলাদেশে প্রেরণ করার জন্যে ভারতীয় সীমান্তে নিয়ে আসে। মঙ্গলবার গভীর রাতে বিএসএফ কর্তৃপক্ষ তাদেরকে ফরিকগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রেরণ করেন।

ওই সময় টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে আটক করেন। আটককৃতরা হলো জাহিদুল ইসলাম (৩৯), রুজিনা বেগম (২৩), রমজান আলী (৪), শাহিন (২৮), রোজিনা বেগম (২৫), মুর্শিদা বেগম (৭), ইয়াসিন (১০), আবু বক্কর (৩) শরিফুল ইসলাম (৩১), নুর নাহার (২৫), নুর আলম (৯), সুমাইয়া (৭) ও সুমনা আক্তার (৫)।

আটক কৃতদের পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে বিজিবি সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর