শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
পাকিস্তানে অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি, সিদ্ধান্ত ইরানের পলাতক ১১ ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে বন্ধ বাংলাদেশের ৩২ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়াবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত কমপক্ষে ১০ আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের কিউইদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারলো না জান্নাতি
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রামে ঈদের দিন ঘুরতে গিয়ে লাশ হলো রাজারহাটের মটরসাইকেল মেকার, আহত ৪

প্রকাশের সময়: রবিবার, ৮ জুন, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে মটর সাইকেল দূর্ঘটনায় মটর সাইকেল মেকারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৪জন।

ঘটনাটি ঘটেছে, ঈদের দিন শনিবার(৭জুন) রাত ৯টায় কুড়িগ্রাম ধরলা ব্রীজের পূর্বপাড়ে। মৃত মটরসাইকেল মেকার বাবু সিং(৪২) রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের মেকুরটারী তেলীপাড়া গ্রামের পল্টু সিং এর ছেলে।

জানা যায়, মটরসাইকেল মেকার বাবু সিং (৪২) তার দোকানের কর্মচারী ২জনকে নিয়ে ঈদের দিন শনিবার(৭জুন) বিকালে একই মটরসাইকেলে ৩জন মিলে কুড়িগ্রাম ধরলা ব্রীজ ঘুরতে যায়। ধরলা ব্রীজের পূর্বপাড় থেকে ফিরে আসার পথে রাত ৯টায় বিপরীতমুখী একটি সিএনজিকে সাইট দিতে গিয়ে বিপরীতমূখী দ্রুত বেগে আসা একটি মটর সাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে উভয় মটর সাইকেলের আরোহীরা পাকা সড়কে ছিটকে পড়ে।

সেখানে গুরত্বর অবস্থায় বাবু সিংকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। দ্রুত হাসপাতালে নেয়ার পর রাত ১১টার দিকে তার মৃত্যু ঘটে।

অপর ২জন আরোহীর মধ্যে একই মটর সাইকেলে থাকা আরোহী অনন্ত নামের এক যুবকের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল থেকে রোববার সকালে তাকে ঢাকায় প্রেরন করা হয়েছে।

তবে এ রিপোর্ট রোববার দুপুরে লেখার সময়ও অপর মটরসাইকেলের আরোহীদের মৃত্যুর খবর পাওয়া যায়নি। রাজারহাট থানার দায়িত্বরত এসআই বিকাশ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি কুড়িগ্রাম ও রংপুর কোতয়ালী দেখছেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর