শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
পাকিস্তানে অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি, সিদ্ধান্ত ইরানের পলাতক ১১ ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে বন্ধ বাংলাদেশের ৩২ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়াবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত কমপক্ষে ১০ আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের কিউইদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারলো না জান্নাতি
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রাণীশংকৈল ধর্মগড় ভারতীয় সীমান্তে বিজিবি’র হাতে যুবক আটক

প্রকাশের সময়: সোমবার, ১৬ জুন, ২০২৫

সংবাদদাতা, রাণীশংকৈল (ঠাকুরগাঁও):

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার (১৬ জুন) আনুমানিক দুপুর ১২ টায় উপজেলার ধর্মগড় ইউনিয়নের শাহানাবাদ সীমান্তবর্তী এলাকায় ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ ধর্মগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৩৭২/৭ এস এর বিপরীতে ২০ গজ ক্রস করে ঘাস কাটতে গেলে ফেরার সময় শাহানাবাদ নামক স্থানে ধর্মগড় বিজিবি’র টহলরত দল নূর ইসলাম (৪০) নামে এক যুবককে আটক করে।

নূর ইসলাম ধর্মগড় ইউনিয়নের শাহানাবাদ এলাকার সাইফুউদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মগড় ৫০ বিজিবি’র ধর্মগড় বিওপি কর্তৃপক্ষ। পরে আটককৃত নূর ইসলামকে রাণীশংকৈল থানায় নিয়ে আসেন ধর্মগড় বিওপি’র নায়েক আলমগীর হোসেন ও ল্যন্সনায়েক রিপন চাকমা। সীমান্তের আশপাশে ঘাসকাটা,অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে রাণীশংকৈল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। যাহার জিডি নং ৭১০। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহা.আরশেদুল হক বলেন, বিজিবি সদস্যরা সীমান্ত থেকে এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে এসেছিল। মুচলেকা নিয়ে সর্তক করে তাকে ছেড়ে দিয়েছে। এজন্য থানায় একটি জিডি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর