শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
পাকিস্তানে অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি, সিদ্ধান্ত ইরানের পলাতক ১১ ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে বন্ধ বাংলাদেশের ৩২ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়াবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত কমপক্ষে ১০ আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের কিউইদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারলো না জান্নাতি
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

উলিপুরে এনসিপি’র সমন্বয় কমিটি গঠন

প্রকাশের সময়: বুধবার, ১৮ জুন, ২০২৫

আব্দুল মালেক :

কুড়িগ্রামের উলিপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মাও. মো. সিরাজুল ইসলামকে প্রধান সমন্বয়কারী ও সাখাওয়াত হোসাইনকে যুগ্ম সমন্বয়কারী করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত সমন্বয় কমিটি করা হয়। গত মঙ্গলবার (১৭ জুন) রাতে জাতীয় নাগরিক পার্টি – এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

অন্যান্যদের মধ্যে যুগ্ন সমন্বয়কারী ইমরান হুসাইন, শাহিনুল ইসলাম, লিয়াকত আলী রিপন, মাসুম করিম, তারেক মিয়া, মামুন মিয়া। সদস্যরা হলেন, আরিফুর জামান অন্তর, রফিকুল ইসলাম, তাজভিরুল ইসলাম (সজল), আহম্মেদ আলী, মজনু মিয়া, হাবিবুর রহমান, লিমন বাবু, লাফিজুল ইসলাম, বিপ্লব মিয়া, আতাউর রহমান, ইন্দু ভুশন রায়, নুরুল ইসলাম, মুকুল মিয়া।

যুগ্ম সমন্বয়কারী সাখাওয়াত হোসাইন বলেন, উলিপুরের রাজনীতিতে ইতিবাচকতার চর্চা ও সত্যিকার অর্থে মানুষের ভাগ্য বদলের রাজনীতির ধারা নির্মাণে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন। এ ছাড়াও যারা এনসিপি কে প্রতিষ্ঠায় শুরু থেকে নিরলসভাবে ভাবে কাজ করেছেন, যারা প্রকাশ্যে বা আড়ালে থেকে সাহায্য করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর