শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানে অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি, সিদ্ধান্ত ইরানের পলাতক ১১ ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে বন্ধ বাংলাদেশের ৩২ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়াবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত কমপক্ষে ১০ আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের কিউইদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারলো না জান্নাতি
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

‘তরুণদের মাধ্যমে আইসিটি খাতে বাংলাদেশ ভালো অবস্থান তৈরি করবে’ বললেন বেরোবি উপাচার্য

প্রকাশের সময়: বুধবার, ১৮ জুন, ২০২৫


পিআইডি, রংপুর:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, বাংলাদেশের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের সম্পর্ক উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। দেশের অর্থনীতিতেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এখন একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তিতে পরিণত হয়েছে। অদূর ভবিষ্যতে আইসিটি খাতের দক্ষ তরুণদের হাত ধরে বাংলাদেশ ভালো অবস্থানে পৌঁছাবে। মঙ্গলবার (১৭ই জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেরোবি উপাচার্য এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পদক প্রাপ্তিই বড়ো নয়, বরং প্রতিযোগিতায় অংশগ্রহণ ও অভিজ্ঞতা অর্জন করাই মূখ্য বিষয়। অভিভাবকদের উদ্দেশে উপাচার্য বলেন, সন্তানদের সৃজনশীল কাজের সঙ্গে সম্পৃক্ত করার ক্ষেত্রে তাদের পছন্দের বিষয়টাকে প্রাধান্য দেওয়া উচিত। তিনি বলেন, আইসিটি খাত প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিরও একটি দৃশ্যমান উৎস হয়ে উঠেছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বেরোবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইসিটি প্রমোশন অধিশাখার উপসচিব মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার উপস্থিত ছিলেন।

এ সময় বেরোবি উপাচার্যসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রোগ্রামিং কনটেস্ট, আইসিটি কুইজ ও দাবা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সম্মাননা বিতরণ করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্যোগে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় রংপুর অঞ্চলের ৮টি জেলার হাই স্কুল পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর