শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
পাকিস্তানে অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি, সিদ্ধান্ত ইরানের পলাতক ১১ ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে বন্ধ বাংলাদেশের ৩২ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়াবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত কমপক্ষে ১০ আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের কিউইদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারলো না জান্নাতি
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

‘হাড়িভাঙ্গা আম রংপুরের গর্ব’ বললো রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সাল

প্রকাশের সময়: বুধবার, ১৮ জুন, ২০২৫

রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল বলেছেন, মিঠাপুকুরের হাড়িভাঙ্গা আমে রংপুরের অর্থনীতি সমৃদ্ধি হচ্ছে। হাড়ি ভাঙ্গা আম আমাদের রংপুরের গর্ব। জিআই পণ্য হিসেবে এই আম সরকারিভাবে স্বীকৃতি পেয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মুলতামিস বিল্লাহ। পদাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এর আগে খোড়াগাছ মন্ডলপাড়া গ্রামে আইয়ুব আলীর বাগানে আম ছিঁড়ে হাড়িভাঙ্গা আম বাজারজাতকরণের উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম, রংপুর জেলা জামায়াতের আমির গোলাম রব্বানী, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. এনামুল হক, বিএনপির জেলা কমিটির সদস্য সাজেদুর রহমান রানা, নাজমুল হক (ইমন)।

স্বাগত বক্তব্য দেন মিঠাপুকুর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আবেদীন।

আম সংরক্ষণের জন্য একটি হিমাগার, রাস্তাঘাটের উন্নয়নসহ ড্রেনেজ ব্যবস্থার জন্য আম চাষিরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।-সম্পাদনায় রংপুর বার্তা সম্পাদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর