শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
পাকিস্তানে অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি, সিদ্ধান্ত ইরানের পলাতক ১১ ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে বন্ধ বাংলাদেশের ৩২ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়াবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত কমপক্ষে ১০ আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের কিউইদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারলো না জান্নাতি
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

সুন্দরগঞ্জে ‘সচেতন সমাজ ও উন্নত রাষ্ট্র বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

পিআইডি, রংপুর:

রংপুর আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে ‘সচেতন সমাজ ও উন্নত রাষ্ট্র বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাজ কুমার বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার মোঃ ফরহাদ আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, সচেতন সমাজ ও উন্নত রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। গণমাধ্যম জনমত গঠনের মাধ্যমে সমাজে সচেতনতা তৈরি করে। আর সচেতন সমাজ উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠায় আরো বেশি কার্যকর ও সক্রিয় ভূমিকা রাখে। তাই সংবাদ পরিবেশনে গণমাধ্যমকর্মীদের আরো বেশি সতর্ক হওয়ার পাশাপাশি যে কোনো সংবাদ প্রচারের আগে সংবাদ উৎসের সত্যতা যাচাই করে নেওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তৃতায় তথ্য অফিসার বলেন, গণমাধ্যম বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনমত গঠন করে। জনসাধারণের মধ্যে সচেতন মনোভাব তৈরি হয়, ফলশ্রুতিতে সমাজে ইতিবাচক পরিবর্তন পরিলক্ষিত হয়। সমাজে বাল্যবিবাহ, যৌতুক, মাদকাসক্ত, অনলাইন বেটিংসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড হ্রাস পেতে থাকে। গণমাধ্যম দুর্নীতি, সামাজিক বৈষম্য, জলবায়ু পরিবর্তন, গুজব প্রভৃতি বিষয়ে প্রতিবেদন প্রকাশের মাধ্যমে সরকার তথা রাষ্ট্রকে কার্যকর ভূমিকা রাখতে আগ্রহী করে তোলে। তিনি উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠায় গণমাধ্যমকর্মীদের নিজ কর্মে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে সাংবাদিকগণ বলেন, জনগণকে নানান বিষয়ে সচেতন করার মাধ্যমে গণমাধ্যমকর্মীগণ উন্নত রাষ্ট্র গঠনে কার্যকর ভূমিকা রাখছে। সাংবাদিকগণের কাজের নিরাপত্তা নিশ্চিতে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করা জরুরি। বাল্যবিবাহ, ধর্ষণ, অনলাইন জুয়া, মাদক প্রভৃতি সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গণমাধ্যমকর্মীগণ প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছেন। এজন্য তাদের নিরাপত্তায় সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও তাঁরা বলেন, তথ্য প্রবাহ নিশ্চিতে সরকারি অফিসসমূহের ওয়েবসাইটে প্রকাশযোগ্য জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশের অনুরোধ জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আঞ্চলিক তথ্য অফিস, রংপুরের সহকারী তথ্য অফিসার আয়েশা সিদ্দিকা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আঞ্চলিক তথ্য অফিস, রংপুরের সহকারী তথ্য অফিসার মোঃ রুপাল মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর