শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানে অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি, সিদ্ধান্ত ইরানের পলাতক ১১ ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে বন্ধ বাংলাদেশের ৩২ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়াবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত কমপক্ষে ১০ আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের কিউইদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারলো না জান্নাতি
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রাজারহাটহাটে ট্রেনের ধাক্কায় এক কৃষকের মৃত্যু

প্রকাশের সময়: সোমবার, ৭ জুলাই, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাট-তিস্তা রেল সড়কের সুন্দরগ্রাম পুটিকাটা সড়কে ট্রেনের ধাক্কায় এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, রাজারহাট- তিস্তা রেল সড়কের সুন্দরগ্রাম পুটিকাটা যাওয়ার সড়কটিতে বেরিয়ার না থাকায় মানুষ হরহামেশায় ওই পথ দিয়ে যাতায়াত করে। সোমবার(৭জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে তিস্তা থেকে রাজারহাটগামী ট্রেন আসার সময় সুন্দরগ্রাম পুটিকাটা সড়ক দিয়ে সাইকেল যোগে কৃষক নিবাস চন্দ্র সরকার (৪২) গরুর ঘাস কাটার জন্য রেললাইন পাড় হচ্ছিল। এ সময় রাজারহাটগামী ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এতে সাইকেলসহ নিচে পড়ে যায়। এলাকাবাসীরা তাকে গুরত্বর অজ্ঞান অবস্থায় রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরাত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত নিবাস চন্দ্র রাজারহাট সদর ইউনিয়নের সুন্দরগ্রাম পুটিকাটা গ্রামের বলাইচন্দ্র সরকারের ছেলে। গত এক মাসে ওই এলাকায় ৩জন ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেন।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. তছলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লালমনিরহাট রেলপুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তাঁরা এসে ব্যবস্থা গ্রহন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর