শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
পাকিস্তানে অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি, সিদ্ধান্ত ইরানের পলাতক ১১ ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে বন্ধ বাংলাদেশের ৩২ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়াবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত কমপক্ষে ১০ আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের কিউইদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারলো না জান্নাতি
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

জলঢাকা শিমুলবাড়ি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ৩ জন, ভারপ্রাপ্ত-২, ছাত্র-অভিভাবক উদ্বিগ্ন

প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

সংবাদদাতা,নীলফামারী:

নীলফামারীর জলঢাকা উপজেলার শিমুলবাড়ি সরকারি ডিগ্রি কলেজে রয়েছেন অধ্যক্ষের দায়িত্বে ৩ জন। তাঁদের মধ্যে শিক্ষা মন্ত্রনালয় থেকে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন একজন অধ্যক্ষ ও অপর ২ জন রয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে। বর্তমানে তিন অধ্যক্ষের রশি টানাটানিতে কলেজটিতে দেখা দিয়েছে প্রশাসনিক জটিলতা। তবে কলেজটি জাতীয়করণের সময় থেকে সেখানে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন উপাধ্যক্ষ মো. আব্দুল হান্নান।

মঙ্গলবার(৮ জুলাই)দুপুর ১২টার দিকে নীলফামারী জেলা শহরের একটি রেস্টুরেন্টের সভাকক্ষে সংবাদ সম্মেলন করেন উপাধ্যক্ষ আব্দুল হান্নান। ওই সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে জানান, ‘২০২১ সালের ৮ আগস্ট শিমুলবাড়ি ডিগ্রি কলেজটি জাতীয়করণ হয়। তখন থেকে তিনি বিধিমালা অনুযায়ী কলেজের উপাধ্যক্ষ হিসেবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন। তিনি বলেন, ২০১৮ সালের আত্তীকরণ বিধিমালা অনুযায়ী বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার, নন-ক্যাডারে পদায়নের বিধান নেই। সে অনুযায়ী তার পদায়ন যৌক্তিক রয়েছে বলে তিনি সংবাদ সম্মেলনে তুলে ধরে বলেন, বিধি ভঙ্গকরে শিক্ষা মন্ত্রনালয়ে ফ্যসিস্ট সরকারের ঘাপটি মেরে থাকা দোসরা শিক্ষা ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষে হঠাৎ করে চলতি বছরের ৮ এপ্রিল শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখা-২ এর আদেশে ১৩৫ কলেজের সঙ্গে শিমুলবাড়ি ডিগ্রি কলেজে ক্যাডারভুক্ত অধ্যাপক এ কে এম সিদ্দিকুর রমহানকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করে। আদেশের প্রেক্ষিতে তিনি ১৭ এপ্রিল কলেজে যোগদান করেন।

তিনি এই আদেশ বাতিল চেয়ে চলতি বছরের ২৭ মে সুপ্রিম কোটে হাইকোট ডিভিশনে রিট পিটিশন দাখিল করেছেন বলে সংবাদ সম্মেলনে জানান। উক্ত পিটিশনের প্রেক্ষিতে মহামান্য আদালত চলতি বছরের পহেলা জুন অধ্যক্ষ পদায়ন তিন মাসের জন্য স্থগিত করে আমাকে (মো. আব্দুল হান্নান) অধ্যক্ষ পদোন্নতি প্রদান পূর্বক রায় প্রদান করেন। ওই আদেশের পর এ কে এম সিদ্দিকুর রহমান আমাকে দায়িত্ব প্রদান না করে অবৈধভাবে কলেজের একজন সহকারী অধ্যাপক অশোক কুমার রায়কে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করেছেন। তিনি আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য জুন মাসের বেতন ভাতাদি বন্ধ করে রেখেছেন। এতে করে আমি পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি। আমি দ্রুত এর অবসান চাই’। এসময় তিনি অধ্যক্ষ এ কে এম সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেন।

এবিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালনকারী অশোক কুমার রায়ের সঙ্গে কথা বলার জন্য মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
তবে মুঠোফোনে কলেজের অধ্যক্ষ এ কে এম সিদ্দিকুর রহমান বলেন, সরকারের নির্দেশে ওই কলেজে আমার পদায়ন হয়। কলেজের সাবেক ভারপ্রাপ্ত মো. আব্দুল হান্নানের রিটের কারণে মহামান্য আদালত আমার পদায়নের আদেশটি তিন মাসের জন্য স্থগিত করেন। এ অবস্থায় কলেজের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য আমি কলেজের সহকারী অধ্যাপক অশোক কুমার রায়কে দায়িত্ব প্রদান করি। সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুল হান্নানকে দায়িত্ব না দিয়ে জেষ্ঠতা লঙ্ঘন করে অশোক কুমার রায়কে দায়িত্ব প্রদানের কারণ জানতে চাইলে তিনি বলেন, আব্দুল হান্নান কলেজে অনুপস্থিত থাকার কারণে অশোক কুমার রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। একই কারণে তাঁর জুন মাসের বেতন বন্ধ রাখা হয়েছে বলে জানানো হয় এসময়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর