শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
পাকিস্তানে অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি, সিদ্ধান্ত ইরানের পলাতক ১১ ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে বন্ধ বাংলাদেশের ৩২ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়াবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত কমপক্ষে ১০ আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের কিউইদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারলো না জান্নাতি
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

পীরগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের ঢেউ টিন ও চেক বিতরণ

প্রকাশের সময়: বুধবার, ৯ জুলাই, ২০২৫


সংবাদদাতা, পীরগঞ্জ(ঠাকুরগাঁও):

মঙ্গলবার (৮জুলাই) সকাল ১১টায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকান্ড ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উন্নতমানের ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।

ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ৪৮টি পরিবার কে মোট ৪৮ বান্ডিল ঢেউটিন বিতরণ করা সহ প্রত্যেক পরিবার কে ৩ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। সম্প্রতি ওই ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মধ্যে চাল, ডাল, তেল সহ বিভিন্ন প্রকার শুকনো খাবার বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রকিবুল হাসান, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান, থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল ইসলাম জিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তারিফুল ইসলাম, থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ রেজওয়ানুল হক, মোঃ জিল্লুর চৌধুরী, ভোমরাদহ ইউনিয়ন বিএনপি’র সভাপতি ডাঃ মোঃ আবুল হোসেন,

পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক এনকে রানা, দৈনিক জনকন্ঠ পত্রিকার পীরগঞ্জ উপজেলা নিজস্ব সংবাদদাতা মোঃ মোশাররফ হোসেন, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক, সাংবাদিক এ এইচ লিটন, ক্ষতিগ্রস্থ পরিবার, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর