শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে হত্যা মামলার আসামীকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করল র‍্যাব পাকিস্তানে অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি, সিদ্ধান্ত ইরানের পলাতক ১১ ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে বন্ধ বাংলাদেশের ৩২ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়াবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত কমপক্ষে ১০ আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের কিউইদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে নীলফামারী শিশু একাডেমির বিভিন্ন কর্মসূচি

প্রকাশের সময়: রবিবার, ১৩ জুলাই, ২০২৫


পিআইডি, রংপুর:

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে নীলফামারী শিশু একাডেমি উদ্যোগে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে। বৃহস্পতিবার (২৪শে জুলাই) নীলফামারী শিশু একাডেমিতে জেলাপ্রশাসন ও নীলফামারী শিশু একাডেমি যৌথভাবে এসব প্রতিযোগিতার আয়োজন করবে।

কর্মসূচি অনুযায়ী, দুপুর ২:৩০ মিনিটে ৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘রক্তাক্ত জুলাইয়ের গণঅভ্যুত্থান’ শীর্ষক রচনা প্রতিযোগিতা (৪০০ শব্দের মধ্যে) অনুষ্ঠিত হবে। এরপর বিকাল ৩:০০ টায় ‘ক’ গ্রুপ (শিশু শ্রেণি থেকে ২য় শ্রেণি) ও ‘খ’ গ্রুপ (৩য় থেকে ৫ম শ্রেণি) প্যাস্টেল রং ব্যবহার করে রক্তাক্ত জুলাই এর গণঅভ্যুত্থানের দৃশ্যের চিত্রাঙ্কন বিষয়ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এছাড়া বিকাল ৪:০০ টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

উল্লেখ্য, রচনা প্রতিযোগিতার জন্য কাগজ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার জন্য কার্টিস পেপার ব্যতীত অন্যান্য উপকরণ সঙ্গে আনতে হবে। শিক্ষার্থীদের যথাসময়ে নীলফামারী বাংলাদেশ শিশু একাডেমিতে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। নীলফামারী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: মোস্তাক আহম্মেদ স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর