শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানে অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি, সিদ্ধান্ত ইরানের পলাতক ১১ ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে বন্ধ বাংলাদেশের ৩২ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়াবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত কমপক্ষে ১০ আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের কিউইদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারলো না জান্নাতি
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

পরীক্ষা দিয়েছে এক বিষয়ে, ফেল ৩ বিষয়ে

প্রকাশের সময়: রবিবার, ১৩ জুলাই, ২০২৫

সংবাদদাতা, ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে গণিত বিষয়ে এসএসসি পরীক্ষা দিয়েছিল নাজমুল ইসলাম। পরীক্ষার ফলাফলে গনিতসহ তিন বিষয়ে ফেল এসেছে তার। এক বিষয়ে পরীক্ষায় অংশ নিয়ে তিন বিষয়ে ফেল করায় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে সে।

তার মত এমন সমস্যায় পড়েছেন ওই প্রতিষ্ঠানের টুটুল, নাহিদুল ইসলাম নয়ন, লিমনসহ প্রায় ২০/২৫ জন শিক্ষার্থী। তারা বলছেন সমস্যার কথা প্রতিষ্ঠান প্রধানকে জানালেও কোন সমাধান দিতে পারছে না। তাদের নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরাও।

নাজমুল জানায়, ২০২৪ সালে কারিগরী শিক্ষাবোর্ডের অধীনে ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে গণিত বিষয়ে ফেল করি। ২০২৫ সালে ফের ফরম ফিলআপ করে গণিত বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়ার পর এখন ফলাফলে গণিতের সাথে সাথে কৃষি ও ট্রেড-২ মিলে ৩ বিষয়ে ফেল আসছে। প্রতিষ্ঠানের প্রধানকে অবগত করার পরও কোন সমাধান হচ্ছে না।

টুটুল নামে আরেক শিক্ষার্থী বলেন, গণিত বিষয়ে পরীক্ষায় অংশ নিয়ে তার গনিত ও কৃষি বিষয়ে ফেল আসছে। এখন নিরুপায়। এক বিষয়ে পরীক্ষা দিয়ে কিভাবে দুই বিষয়ে ফেল আসে। এমন প্রশ্নের উত্তর খুজছে সে ও তার অভিভাবকরা।

এমন সমস্যা নিয়ে অফিস থেকে ফিরে যাচ্ছিলেন রহিদুল ইসলাম নামে এক অভিভাবক। তিনি জানান, অফিস থেকে পরে যোগাযোগ করতে বলা হচ্ছে।

সমস্যার কথা নিয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি। তবে অন্য কয়েকজন শিক্ষকরা জানান, বিষয়টি নিয়ে তারা বোর্ডের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারাজানা বলেন, বিষয়টি কলেজের অধ্যক্ষকে বলা হয়েছে। তিনি সমাধান করবেন। শিক্ষার্থী ও অভিভাকদের ধের্য্য ধারণ করতে বলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর