শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
নিজ হাতে ঝাঁড়ু দিয়ে পরিষ্কার করে ‘ক্লিনিং স্যাটারডে’ পালন করলেন রাজারহাট ইউএনও রাজারহাটে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের লঘুচাপের বর্ধিতাংশের প্রভাব: ৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের স্মৃতির বারান্দায় ২০২০ কুড়িগ্রামে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু কুড়িগ্রামে ঈদে নিজের পছন্দমত পোষাক বেছে নিলো শিশুরা খাদ্য রংয়ের পরিবর্তে টেক্সটাইলের রং ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চিলমারীতে উপজেলা পর্যায়ে শ্রষ্ঠ প্রতিষ্ঠান “রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা”
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

মুফতি স্বামীর প্রভাবেই কি সিনেমা ছেড়েছেন সানা খান?

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

এক সময় বলিউডের পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী সানা খান। সালমান খানের ছবিতেও অভিনয় করেছিলেন তিনি; জনপ্রিয় শো ‘বিগ বস’-এ একবার নজর কেড়েছিলেনও। কিন্তু ২০২০ সালে মুফতি আনাস সায়েদকে বিয়ে করার পর তার জীবন পুরোপুরি বদলে যায়। বিনোদনের জগৎ ছেড়ে দেন, পোশাক-পরিচ্ছদেও আসে বড় পরিবর্তন। এবার সানা খানের এই পরিবর্তন নিয়ে মুখ খুলেছেন ইন্ডাস্ট্রিজের আরেক অভিনেত্রী জেরিন খান। -বিনোদন তোলপাড়।

অনেকে প্রশ্ন তুলেছিলেন, বিয়ের পর সানা বলিউড ছেড়ে দিয়েছেন স্বামী মুফতি আনাসের প্রভাবে! সে প্রসঙ্গে জেরিনের বক্তব্য, ‘বিয়ের আগেই সানা ছিলেন ভীষণ ধার্মিক। তাই বিয়ের পর তিনি আধ্যাত্মিকতা ও ধর্মের পথ বেছে নিয়েছেন, এটা তার একান্তই নিজের সিদ্ধান্ত। আমি ওর এই সিদ্ধান্তকে শ্রদ্ধা করি।’জেরিন ও জানান, তিনি সানাকে খুব গভীরভাবে না চিনলেও সানার কিছু দিক সম্পর্কে জানেন।

জেরিনের কথায়, ‘মানুষ জানে সানা এখন পুরোপুরি ধর্মমতে জীবনযাপন করছে। কিন্তু ওর বিনোদন দুনিয়ায় থাকার সময়েও ও প্রতিদিন প্রার্থনা করত, ধর্মে বিশ্বাসী ছিল। এটাই অনেকে জানেন না।’ তিনি আরও বলেন,‘অনেকে ভাবেন গ্ল্যামার দুনিয়ার নারীরা ধার্মিক হতে পারেন না। কিন্তু আমরা ব্যক্তিগত জীবনে কী করি, সেটা বাইরে থেকে বোঝা যায় না। ধর্ম ও বিশ্বাস খুবই ব্যক্তিগত ব্যাপার—এটা নিয়ে প্রচার করার দরকার নেই। সানা আগেও ধার্মিক ছিল, বিয়ের পর সে বিশ্বাস আরও গভীর হয়েছে। এটা ওর জীবন, ওর পছন্দ। আমি ওর জন্য খুশি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর