মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে ল্যাম্পপোস্টের খুঁটি বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু স্বর্গের ভেতরে নরকের যন্ত্রণা ভিজিএফ বিতরণে অনিয়ম হলে ছাড় দেবো না: ব্যারিস্টার সালেহী এমপি অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ রাজারহাটে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের শ্রমিক সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজারহাটে তিস্তা ভাঙন প্রতিরোধ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানহীন ৬ হাজার জিও ব্যাগ বাতিল রাজারহাটে জ্বালানি সংকট, ভোগান্তিতে কৃষক-যানবাহন চালক ও সাধারণ মানুষ ১৮ মার্চ একদিন সরকারি ছুটি, প্রজ্ঞাপন জারি ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেপ্তার
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

‘আলভীর সঙ্গে প্রেম নয়, বন্ধুত্ব ও নির্ভরতার সম্পর্ক’

প্রকাশের সময়: বুধবার, ৪ মার্চ, ২০২৬

অভিনেত্রী ইকরার আত্মহত্যার ঘটনার পর তার স্বামী যাহের আলভী ও সহশিল্পী ইফফাত আরা তিথি–র সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইকরার পরিবার ও তার বান্ধবীদের অভিযোগ, আলভী তিথির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন, আর সেই কারণেই আত্মহত্যার পথ বেছে নেন ইকরা। তবে এ অভিযোগ অস্বীকার করে তিথি বলেছেন, আলভীর সঙ্গে তার প্রেম নয়, নির্ভরতার সম্পর্ক রয়েছে।-বিনোদন তোলপাড়।

২ মার্চ নেপালে শুটিং শেষ করে দেশে ফেরেন তিথি। গতকাল সংবাদমাধ্যমকে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে আলভীর সঙ্গে কাজ করছেন তিনি। ইন্ডাস্ট্রিতে আলভী তার সবচেয়ে ভালো বন্ধু। এর অর্থ এই নয় যে তিনি আলভীর সংসার ভাঙতে চেয়েছেন। আলভী স্ত্রীকে রেখে তাকে বিয়ে করতে চেয়েছেন, এমনটাও নয়। তিনি কখনোই আলভীকে ইকরাকে ছেড়ে দেওয়ার কথা বলেননি। তাদের মধ্যে প্রেম ছিল না, তবে একটি শক্ত নির্ভরতার সম্পর্ক রয়েছে।

২ মার্চ এক ভিডিও বার্তায় আলভী দাবি করেন, ইকরা সন্দেহপ্রবণ ছিলেন। একই দাবি করেন তিথিও। তার ভাষ্য, শুধু তার ক্ষেত্রেই নয়, অন্য শিল্পীদের ক্ষেত্রেও ইকরা সন্দেহ করতেন। বিভিন্ন শিল্পীর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি বোঝার চেষ্টা করতেন। আলভীর সঙ্গে তার কাজ শুরুর সময় ইকরা তার সম্পর্কে খোঁজ নেন এবং নিজে থেকে যোগাযোগও করেন। তিথি জানান, এক পর্যায়ে ইকরা তাকে নিয়ে আলভীর সঙ্গে ঝগড়ায় জড়ান। এরপর তিনি ইকরাকে ব্লক করে দেন।

তিথির দাবি, গত বছর আলভীর জন্মদিনে ইকরা নিজে থেকে যোগাযোগ করে দুঃখ প্রকাশ করেন। এরপর বিষয়টি আর বাড়াননি তিনি। কেউ কেউ তাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তুলছেন বলেও জানান তিথি। তার বক্তব্য, তিনি কখনোই আলভীকে ডিভোর্স দেওয়ার জন্য বলেননি। বরং ইকরা যখন আলভীকে ছেড়ে চলে যাওয়ার কথা লিখতেন, তখন তাকে বুঝিয়েছেন।

গুঞ্জন রয়েছে, শুটিংয়ের কথা বলে আলভী তিথির জন্মদিন উদযাপনে তাকে নিয়ে নেপালে গিয়েছিলেন। বিষয়টি অস্বীকার করে তিথি বলেন, ফেব্রুয়ারিতে নেপালে শুটিংয়ের বিষয়টি ইকরা আগে থেকেই জানতেন। এ নিয়ে তাদের আলাপও হয়েছিল। শুটিংয়ের সময় সহশিল্পীদের জন্মদিনে কেক কাটা হয়, তার ক্ষেত্রেও তাই হয়েছে। সহশিল্পী হিসেবে আলভী সামাজিক মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এতে প্রেম বা অন্য কোনো ইঙ্গিত নেই বলে দাবি করেন তিনি।

ইকরার মৃত্যুর পর সামাজিকভাবে হেনস্তার শিকার হচ্ছেন বলেও জানান তিথি। তার অভিযোগ, সামাজিক মাধ্যমে তাকে হুমকি দেওয়া হচ্ছে, এমনকি জীবননাশ ও ধর্ষণের হুমকিও পাচ্ছেন। তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, যা সঠিক নয়। তিনি আত্মগোপনে আছেন এমন নয়, তবে হুমকির কারণে আড়ালে থাকতে হচ্ছে। আইনি প্রক্রিয়ায় তার কাছে কিছু জানতে চাইলে তিনি অবশ্যই কথা বলবেন বলে জানান তিথি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর