শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
লঘুচাপের বর্ধিতাংশের প্রভাব: ৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের স্মৃতির বারান্দায় ২০২০ কুড়িগ্রামে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু কুড়িগ্রামে ঈদে নিজের পছন্দমত পোষাক বেছে নিলো শিশুরা খাদ্য রংয়ের পরিবর্তে টেক্সটাইলের রং ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চিলমারীতে উপজেলা পর্যায়ে শ্রষ্ঠ প্রতিষ্ঠান “রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা” উলিপুরে নাগরিক দায়িত্ব, কর্তব্য ও করণীয় বিষয়ে আলোচনা সভা ওয়েবসাইট খুলে তুরস্কে চিকিৎসার ফাঁদ পেতে জিম্মি করে কোটি টাকা লোপাট ৫জন গ্রেপ্তার
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

আমি এসেছি

প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

নুর ই আল শাহাত চৌধুরী

আমি কারো কবিতার শেষ লাইন হতে আসিনি
আমি তো এসেছি অসহায় মানুষের পাশে দাঁড়াতে,
যাতে অসহায় মানুষগুলো একটু হাসতে পারে।
আমি কারো গল্পের নায়ক হতে আসেনি
আমি এসেছি ওই রাস্তায় পরে থাকা
ছেলেটার পাশে দাঁড়াতে এসেছি
যাতে তার দুঃখগুলো দুর হয়।
আমি তো এসেছি অট্টালিকার ঘর থেকে বের হয়ে
ওই অসহায় মায়ের কুঁড়ে ঘরে
যার‌ কাছে আছে শুধু ভালোবাসা।
যারা একবার আমাকে ভাই বলে দিয়েছিলো ডাক
আজ আমি তাদের পাশে এসেছি দাঁড়াতে ।
আমাকে আপন করে যারা দিয়েছিলো একটু ঠাঁই
আমি কেমন করে তাদের কে ভুলে যাই,
তাই ছুটে এসেছি তাদের পাশে দাঁড়াতে।
আমি তো ওই সন্তান হারা মাকে দিয়েছিলাম কথা
তার বিপদে এসে দাড়াবো আমি।
কথা দিয়েছিলাম ওই এতিম হওয়া শিশুটাকে
তাকে সুশিক্ষায় শিক্ষিত করবো বলে।
আমার জন্য অপেক্ষা করে আছে
মাষ্টার বাড়ির বড় ভাবি টা
তার ছেলে টাকে নিয়ে গিয়ে
উচ্চ শিক্ষায় শিক্ষিত করবো বলে,
তাই তো আমি ছুটে এসেছি তাদের কাছে।
আমি কারো প্রেমিক হতে আসেনি
আমি এসেছি আমার কথা রাখতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর