বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

উলিপুরে রাতের আঁধারে অবৈধভাবে জমির মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

প্রকাশের সময়: শনিবার, ৭ মার্চ, ২০২৬

আব্দুল মালেক:

কুড়িগ্রামের উলিপুরে রাতের আঁধারে অনুমতি ছাড়া অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের মাটি কাটার দায়ে আনিসুর রহমান (২৯) নামে একজনকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার (০৬ মার্চ) দিবাগত রাতে উপজেলার পান্ডুল ইউনিয়নের মিনাবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।

জানা গেছে, শুক্রবার (০৬ মার্চ) দিবাগত রাতে উপজেলার পান্ডুল ইউনিয়নের মিনাবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সেখানে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার অপরাধে কুড়িগ্রাম সদরের টগরাই হাট এলাকার আনিসুর রহমানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১) ধারায় ২ লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে মাটি কাটা ও বিভিন্ন আইন লঙ্ঘনের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর