বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

সিঙ্গাপুরে নতুন নিয়মে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন অথরিটি (বিসিএ) সিঙ্গাপুরের নির্মাণ শিল্পে উৎপাদনশীলতা বাড়াতে এবং জনবল সংকট কাটিয়ে উঠতে বিদেশি শ্রমিক নিয়োগের প্রক্রিয়ায় ব্যাপক পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে।

বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন অথরিটি (বিসিএ) আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে।-খবর তোলপাড়।

বিসিএ-এর সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি থেকে চীন ও থাইল্যান্ডের নতুন নির্মাণ শ্রমিকদের সিঙ্গাপুরে প্রবেশের আগে নিজ দেশে আর বাধ্যতামূলক দক্ষতা পরীক্ষা দিতে হবে না। ২০২৮ সাল থেকে এই সুবিধা অন্যান্য সকল উৎস দেশের শ্রমিকদের জন্যও কার্যকর করা হবে।

এর ফলে বর্তমানে শ্রমিক নিয়োগে যে চার মাস সময় লাগে, তা কমে মাত্র এক মাসে নেমে আসবে বলে আশা করা হচ্ছে।

নতুন এই প্রক্রিয়ায় নির্মাণ সংস্থাগুলো সরাসরি শ্রমিকদের সিঙ্গাপুরে নিয়ে আসতে পারবে এবং তারা কাজ শুরুর পর সিঙ্গাপুরেই প্রয়োজনীয় দক্ষতা যাচাই পরীক্ষা দেয়ার সুযোগ পাবে। বর্তমানে এই পরীক্ষাগুলো সংশ্লিষ্ট দেশগুলোতে বিসিএ-এর অনুমোদিত কেন্দ্রে নেয়া হয়।

২০২৮ সাল থেকে, নিয়ম করা হয়েছে যে নতুন ওয়ার্ক পারমিটধারীদের সিঙ্গাপুরে পৌঁছানোর এক বছরের মধ্যে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অন্যথায় তাদের পারমিট নবায়ন করা হবে না। তবে শ্রমিকদের আগমনের আগেই নিয়োগকারী প্রতিষ্ঠানকে পরীক্ষার স্লট বুক করে রাখতে হবে।

আর্থিক কাঠামোর ক্ষেত্রেও পরিবর্তনের কথা জানিয়েছে বিসিএ। যেসব শ্রমিকের দক্ষতা সনদ নেই, প্রথম ছয় মাস তাদের জন্য কোম্পানিগুলোকে সাধারণ হারের লেভি প্রদান করতে হবে। এই সময়ের মধ্যে শ্রমিকরা পরীক্ষায় উত্তীর্ণ হলে সেই সুবিধা বজায় থাকবে, অন্যথায় ছয় মাস পর থেকে কোম্পানিগুলোকে উচ্চহারে লেভি গুনতে হবে।

বিসিএ জানিয়েছে, এই ব্যবস্থার ফলে শ্রমিকদের মান এবং কোম্পানিগুলো তাদের প্রয়োজন অনুযায়ী শ্রমিকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেয়ার সুযোগ পাবে। চাহিদা মেটাতে সিঙ্গাপুরে পরীক্ষা কেন্দ্রের সক্ষমতাও বাড়ানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর