জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির
মমিনুল ইসরাম বাবু:
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্ব পেলেন কুড়িগ্রামের চিলমারীর আবু সাদাত মো.জাকির।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় কমিটিতে নতুন করে পুণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি হিসাবে দায়িত্ব পান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইন্জিনিয়ার ইশরাক হোসেন ও সাধারণ সম্পাদক ড.কে এম আই মন্টি। এই কমিটিতে ৭ নং সহ – সভাপতির দায়িত্ব পান কুড়িগ্রামের চিলমারীর কৃতি সন্তান আবু সাদাত মো. জাকির।
তিনি কুড়িগ্রাম – ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল বারী সরকারের ৭ম সন্তান।
সংগঠনের অভ্যন্তরে তার দীর্ঘদিনের সক্রিয় ভূমিকা, নেতৃত্বগুণ এবং সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে বলে জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,সংগঠনকে গতিশীল করার লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় আহবায়ক কমিটি বিলুপ্তি ঘোষনা করে বৃহস্পতিবার( ২৩ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের স্বাক্ষরিত জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের ১৫১ সদস্য বিশিষ্ট পুণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষনা করা হয়।
নবনিযুক্ত সহ-সভাপতি আবু সাদাত মো. জাকির বলেন, সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে আমি সর্বোচ্চ চেষ্টা করবো এবং তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে কাজ করে যাবো। আমাকে কমিটিতে রাখায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকলকেই ধন্যবাদ জানাই। এদিকে আবু সাদাত মো. জাকির জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতির দায়িত্ব পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন চিলমারী উপজেলা বিএনপিসহ জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।









Chief Editor-Dipali Rani Roy