শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম
নিজ হাতে ঝাঁড়ু দিয়ে পরিষ্কার করে ‘ক্লিনিং স্যাটারডে’ পালন করলেন রাজারহাট ইউএনও রাজারহাটে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের লঘুচাপের বর্ধিতাংশের প্রভাব: ৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের স্মৃতির বারান্দায় ২০২০ কুড়িগ্রামে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু কুড়িগ্রামে ঈদে নিজের পছন্দমত পোষাক বেছে নিলো শিশুরা খাদ্য রংয়ের পরিবর্তে টেক্সটাইলের রং ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চিলমারীতে উপজেলা পর্যায়ে শ্রষ্ঠ প্রতিষ্ঠান “রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা”
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

ঈদে মুক্তি ‌‘ময়ূরাক্ষী’

প্রকাশের সময়: রবিবার, ১২ মে, ২০২৪

ঈদুল আযহায় মুক্তি পেতে যাচ্ছে ‘ময়ূরাক্ষী’ সিনেমা। নির্মাতা রাশিদ পলাশ শনিবার (১১ মে) নিজ ফেসবুকে সিনেমাটির একটি পোস্টার পোস্ট করে এই ঘোষণা দেন।

নির্মাতা বলেন, ‌এরই মধ্যে সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য কয়েকটি তারিখ আমরা নির্ধারন করেছিলাম। কিন্তু সময়গুলো ঠিক পারফ্যাক্ট মনে হচ্ছিল না। ঈদে সবাই একটা ফেস্টিভ মুডে থাকে। তাই আমরা এই সময়টা বেছে নিয়েছি। আমরা চাই মানুষ আমাদের সিনেমাটা দেখুক।-বিনোদন তোলপাড় ।

গোলাম রাব্বানী গল্প ও চিত্রনাট্যে সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন ববি-দীপ জুটি। প্রেম আর প্রতারণার গল্পের এই চলচ্চিত্রটি একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে তৈরি হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।

সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল, কস্তূরী চৌধুরীসহ আরও অনেকে।

সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব এবং গান গেয়েছেন মুহিন খান, কোনাল, পুর্ণতা, তরসা, জাহিদ নিরব।

আজ ইন্টারন্যাশনালের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন চৌধুরী নিজাম নিশো। এর নির্বাহী প্রযোজক হিসেবে আছেন এক সময়কার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা শাহাদাৎ হোসেন লিটন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর