বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব আফরোফা ইমদাদ

প্রকাশের সময়: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সহকারী প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের ৩৫তম ব্যাচের সদস্য আফরোফা ইমদাদ।

রবিবার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তথ্য অধিদপ্তরের এই সিনিয়র তথ্য অফিসারকে (গ্রেড-৬) প্রেষণে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।-খবর তোলপাড়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান উপদেষ্টা যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এ নিয়োগ কার্যকর থাকবে।

এর আগে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর