• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

হালান্ডের জোড়া গোলে কোয়ার্টার ফাইনাল নরওয়ে

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

Views: 7

দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে ডেনমার্ককে ৩–২ গোলে হারিয়েছে নরওয়ে। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেছেন আর্লিং হালান্ড। এই জয়ে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নরওয়ে।-খবর তোলপাড় স্পোর্টস ডেস্ক।

মঙ্গলবার (১৭ নভেম্বর) কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে লিগ ‘এ’-এর গ্রুপ এ৪-এর ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ডেনমার্ক। রাসমুস হইলুন্দের গোলে এগিয়ে যাওয়ার পর পিয়েরে-এমিল হইবিয়ের্গের গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকেরা। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই এক গোল শোধ করেন নরওয়ের অধিনায়ক হালান্ড।

বিরতির পর সমতায় ফেরার লক্ষ্যে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নরওয়ে। ৮৩ মিনিটে মার্টিন ওডেগার্ডের গোলে সমতায় ফেরে সফরকারীরা। এরপর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ডেনমার্কের জোয়াকিম অ্যান্ডারসেনের হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় নরওয়ে। স্পটকিক থেকে নিজের দ্বিতীয় গোল করে দলের ৩–২ ব্যবধানের জয় নিশ্চিত করেন হালান্ড।

এই জয়ের ফলে গ্রুপ এ৪-এ ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। সমান ৯ পয়েন্ট


এই বিভাগের আরও খবর