• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রামে দুর্যোগ প্রস্তুতি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

Views: 4

কুড়িগ্রামে দুর্যোগ প্রস্তুতি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ মোকাবিলায় সম্প্রদায়ভিত্তিক সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।-খবর জ্যোষ্ঠ প্রতিবেদক।

বুধবার (১৮ নভেম্বর) সকালে শহরের গ্রান্ড এসেম্বেলি সভাকক্ষে এসওএস চিলড্রেন্স ভিলেজেস-এর এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচি কুড়িগ্রাম এ কর্মশালার আয়োজন করে। এতে জেলার ৯টি কমিউনিটি বেইজড অর্গানাইজেশনের (সিবিও) প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় অংশগ্রহণকারীদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে বিভিন্ন অংশগ্রহণমূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এর মধ্যে ছিল ক্লাইমেট হ্যাজার্ড ম্যাপিং, ক্লাইমেট স্মার্ট ইনোভেশন মার্কেট, কমিউনিটি রেসপন্স রোল-প্লে এবং পার্সোনাল ক্লাইমেট অ্যাকশন প্লেজ। এসব কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি চিহ্নিতকরণ, বন্যাসহ বিভিন্ন দুর্যোগে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা, কমিউনিটি পর্যায়ে প্রস্তুতি পরিকল্পনা এবং উদ্ভাবনী সমাধান নিয়ে কাজ করার সুযোগ পান।

এতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটি সংগঠনগুলোর সক্ষমতা উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, পারস্পরিক সহযোগিতা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় দুর্যোগ প্রস্তুতি কার্যক্রম জোরদার করা, পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।


এই বিভাগের আরও খবর