মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

উলিপুরে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

প্রকাশের সময়: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪


আঃ মালেক:

উলিপুরে অটোরিকশার ধাক্কায় মাহমুদুল হাসান মোজাহিদ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার হাতিয়া ইউনিয়নের পূর্ব টারিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহমুদুল হাসান মোজাহিদ ওই গ্রামের মাওঃ শহিদুর রহমানের ছেলে। শিশুটি দিগল হাইল্যা গাজীপুর সিদ্দিকীয়া খানকা শরীফের নূরানী মাদ্রাসার শিক্ষার্থী।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির সামনের রাস্তায় আসে শিশু মোজাহিদ। এ সময় বেপরোয়া ব্যাটারিচালিত একটি অটোরিকশা শিশুটিকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর