বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

পীরগঞ্জ পৌরসভায় কাঙ্খিত সেবা পাচ্ছে না জনগণ, ক্ষোভ

প্রকাশের সময়: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪


সংবাদদাতা, পীরগঞ্জ(ঠাকুরগাঁও):

পীরগঞ্জ পৌরসভায় ৯টি ওয়ার্ডে প্রায় ৩৫ হাজার মানুষ বসবাস করে। পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের পদ বিলুপ্ত হওয়ার পর থেকেই মানুষ পৌর প্রশাসকের কাছে কাঙ্খিত সেবা পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

সেবার পরিবর্তে সীমাহীন হয়রানি শিকার হওয়ায় পৌরবাসীর মধ্যে প্রচন্ড ক্ষোভের সঞ্চার হয়েছে। পৌরসভার প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম তিনি তার দাপ্তরিক কাজের চরম ব্যস্ততার কারনে তিনি পৌর কার্যালয়ে মোটেও সময় দিতে পারেন না। পৌরসভার সকল কর্মকান্ড ও নাগরিক সুবিধার সকল কাগজপত্রে তার স্বাক্ষর বাধ্যতা মূলক প্রয়োজন হলেও তাকে পৌর কার্যালয়ে না পাওয়ার কারনে দিন দিন মানুষের হয়রানি বেড়েই চলছে। পৌর কার্যালয় থেকে মানুষ কাঙ্খিত সেবা পাচ্ছে না।

পৌর কর্মচারীরা পৌরসভার গাড়ী নিয়ে তার কার্যালয়ে গেলেও সেখানেও হয়রানির শেষ নেই। এছাড়া উপজেলার অনেক মানুষ সেবা নিতে গিয়ে তার অফিস কক্ষের বারান্দায় ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থেকেও তিনি সময় না দিয়ে অনেক লোককে হয়রানি করে থাকেন। ফলে তার কর্মকান্ডে অন্তবর্তীকালীন ও জনবান্ধব সরকারের ভাবমুর্তী নষ্ট হচ্ছে। এ ব্যাপারে সোমবার উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের মতামত চাওয়ার জন্যে তার কার্যালয়ে ৪ জন সংবাদকর্মী ২ ঘন্টা দাড়িয়ে থেকেও তিনি কোন সময় ও মন্তব্য দেননি।

দুপুর ২টায় অফিস কক্ষ থেকে বেড়িয়ে সংবাদ কর্মীদের দেখা মাত্রই তিনি সটকে পড়েন। বিষয়টি এলাকার সুশীল সমাজ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর