তরুণদের ভোটার তালিকায় আনতে চাই জানালো বাংলাদেশের সিইসি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুবকদের যুক্ত করতে চান বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তবে এই ভোটার তালিকায় যুবকদের যুক্ত করতে কিছু পরিবর্তন আনতে হবে বলেও জানান।
রবিবার (২৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।-খবর তোলপাড়।
সিইসি প্রধান বলেন, সংস্কার কমিশন আমাদের সঙ্গে আলোচনা করতে এসেছে। কারণ তারা সংস্কার কমিশনের প্রতিবেদন শিগগির সরকারে কাছে জমা দেবেন। আমাদের কোনো সুপারিশ বা বক্তব্য আছে কি না তা জানতে চেয়েছেন তারা। আমরা বিভিন্ন বিষয়ে যেটা ফিল করছি সেগুলো জানিয়েছি।
তিনি বলেন, ডেলিমেটেশন সংক্রান্ত কিছু আছে এবং ভোটার তালিকা সংক্রান্ত কিছু আছে। এছাড়া যেগুলো নির্বাচনের জন্য গুরুত্ব সেগুলোর বিষয়ে আমাদের কিছু সুপারিশ থাকবে। তারা সুপারিশ করুক আর না করুক আমাদের তা অ্যাড্রেস করতে হবে। তা না হলে আমরা ডেলিমেটেশনকে অ্যাড্রেস করতে পারছি না। ভোটার তালিকায় যেহেতু যুবকদের আনতে চাই সেহেতু এখানেও কিছু পরিবর্তন আনতে হবে। আমরা তাদের বিষয়গুলো জানতে চাই। আমাদের কি প্রয়োজন সেগুলো বলেছি।
রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে, এটা কি সম্ভব? এবং প্রধান উপদেষ্টাও বলেছেন এটা নির্বাচন কমিশনের এখতিয়ার। এমন প্রশ্নের জবাবে এম নাসির উদ্দীন বলেন, প্রধান উপদেষ্টা তো ঘোষণা দিয়েছেনই যে মিনিমাম সংস্কার করা হলে এ বছরের শেষের দিকে আর সংস্কার যদি সত্যিকার অর্থে করতে হয় তাহলে পরের বছরের জুন মাস এসে যাবে। আমরা তার বক্তব্যের আলোকে প্রস্তুতি নিয়ে রাখছি।









Chief Editor-Dipali Rani Roy