সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

মুসলিম হওয়ায় মুম্বাইয়ে বাড়ি পাননি সাইফ আলি

প্রকাশের সময়: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

বলিউডের অন্যতম তারকা ও শর্মিলা ঠাকুর-মনসুর আলি পতৌদির বড় ছেলে সাইফ আলি খান। এত বড় ফ্যামিলির সদস্য হওয়ার পরও শুধু মুসলিম হওয়ার কারণে মুম্বাইয়ের অভিজাত্য এলাকা জুহুতে একটি বাড়ি বানানোর অনুমতি পাননি।

মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে এই তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন সাইফ। তিনি ভিন্ন সম্প্রদায়ের বলে জুহুতে বাড়ি পাননি! অভিনেতা নিজের মুখেই এই কথা বলেছেন।-খবর তোলপাড়।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) আনন্দবাজার পত্রিকা পুরনো একটি ভিডিও সাক্ষাৎকারের সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে। সেখানে অভিনেতাকে প্রশ্ন করা হয়েছিল, বিদেশে কখনও তিনি ধর্মান্ধতার শিকার হয়েছিলেন? সেখানে সাইফ এসব কথা বলেছিলেন।

নবাবপূত্র বলেছিলেন, ‘আমেরিকা-সহ বিদেশের নানা অঞ্চলে ভ্রমণ করেছি। কোথাও ধর্ম নিয়ে আমাকে কিছু বলা হয়নি। ব্যতিক্রম নিজের দেশ! মুম্বাই আমার ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছিল।

ঘটনার ব্যাখ্যা করে জুহুতে বাড়ি না পাওয়ার ঘটনা প্রকাশ্যে আনেন সাইফ। তিনি বলেন, ‘জুহুতে বাড়ি কিনব ঠিক করেছি। নানা জায়গায় সন্ধান চালাচ্ছি। তখনই সাফ বলা হয়েছিল, আমি ভিন্ন সম্প্রদায়ের। তাই জুহুতে বাড়ি পাব না। আমাকে কেউ বাড়ি দেবেন না!’

সেদিন যথেষ্ট অপমানিত বোধ করেছিলেন সাইফ আলি খান। নবাবপুত্র এই ধরনের আচরণের সম্মুখীন হবেন, স্বপ্নেও ভাবতে পারেননি।

প্রসঙ্গত, সাইফ আলি খান দু’টি বিয়ে করেছেন। প্রথম স্ত্রী অমৃতা সিং এবং বর্তমান স্ত্রী কারিনা কাপুর। দুজনের কারোরই ধর্ম ইসলাম নয়। এ নিয়ে ভারতের মুসলিমদের কাছে বেশ সমালোচিত তিনি। তার বাবাও বিয়ে করেছিলেন শর্মিলা ঠাকুরকে। তিনিও ছিলেন ভিন্ন ধর্মের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর