শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল প্রাণীদের প্রতিশোধ পরায়ণতা নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ “নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ, ধরলা বাঁচাতে নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় কুড়িগ্রামে আবেগঘন সেমিনার” জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিমানা করায় ১০৪ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে
শোকার্ত:

ও নদী?

প্রকাশের সময়: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

-ফারুক আহম্মেদ জীবন

ও নদী, তুইও কি আমারি মতো
বল- না-রে সঙ্গীহারা….
বল, তোর বুকে কেন বয়ে চলে
জলেরও স্রোত ধারা?

ও নদী, তুইও কি আমারি মতো
বল, নিঃসঙ্গ একাকি……
আমার মতো জল গড়ায় কেন
উপচে পড়ে তোর আঁখি?
ও নদী, তুই-ও কি কপাল পুড়া
আপনজন সবি হারা?

আমার মতো কি তুই-ও নদী
নিশিভর জেগে থাকিস…
বল, সখির লাগি তুইও কি রাতে
আমারি মতো কাঁদিস?
আজ, তোর বুকে কি বয়ে চলে
কান্নার সে ঝর্ণা ধারা?

তোর তো নদী একূল ভাঙ্গলেও
ওকূল আবার গড়ে….
আমার বুকের দুকূল ভাঙ্গা আজ
এই, বক্ষ নদের ধড়ে।।
কেউ, আমার কষ্ট বোঝে নারে
ওরে, নদী তুই ছাড়া।।

নারাংগালী ঝিকরগাছা যশোর বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর