বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধে ভয়াবহ জ্বালানী সংকট : কুড়িগ্রামেই পরিবেশ বান্ধব জ্বালানীর অপার সম্ভাবনা! রাজারহাটে জুয়ার আসরে পুলিশী অভিযানে গ্রেফতার ৫, জুয়ার সরঞ্জামাদী উদ্ধার রাজারহাটে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জ্বালানি তেল শূন্য কুড়িগ্রাম: পাম্প রক্ষায় বাঁশের বেড়া, বন্ধ দুই ফিলিং স্টেশন, ভোগান্তিতে কৃষক ও চালক বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে তরুণীকে গণধর্ষণ, প্রেমিক গ্রেফতার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা ঢাকাসহ সারা বাংলাদেশে তেলের তীব্র সংকট, পাম্পে দীর্ঘ সারি কুমিল্লা থেকে কুড়িগ্রামে এসে বিয়ের দাবিতে সন্তানদের নিয়ে দুই স্ত্রীর বৈবাহিক স্বীকৃতি ও ভরণপোষণের দাবি কুড়িগ্রাম খোলাবাজারে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রি, পুলিশের অভিযান কাঁঠালবাড়ি-বাংটুরঘাটে তৃতীয় ধরলা সেতুর দাবিতে মানববন্ধন
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

এশিয়ায় সবচেয়ে বেশি ‘সুগার ড্যাডি’ ভারতে

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

সুগার ড্যাডি হলো এমন একজন বয়স্ক পুরুষ, যিনি নগদ অর্থ, দামি উপহার বা সম্পদের বিনিময়ে তার চেয়ে বয়সে ঢের ছোট কোনো নারীর সঙ্গে সম্পর্ক করেন। হতে পারে সেই ব্যক্তির স্ত্রী-সন্তান আছে, ডিভোর্স হয়ে গেছে, বিপত্মীক অথবা এসবের কিছুই নন। এখানে বয়সের পরিপক্বতা ও অর্থনৈতিক স্ট্যাটাসের কারণে ধনী ব্যক্তিটি সম্পর্কে প্রভাব বিস্তার করেন বেশি।

অন্যদিকে ‘মমি’ ট্রেন্ড এর উল্টো। কম বয়সী তরুণেরা তাদের চেয়ে ঢের বেশি বয়সের নারীদের সঙ্গে সম্পর্ক করছেন। এই নারীরা হয়তো বিবাহিত, ডিভোর্সি অথবা বিধবা অথবা এসবের কিছুই নন, কেবল বয়সে প্রেমিকের চেয়ে ঢের বড়। এই প্রেমিকেরা তাদের ‘মমি’ প্রেমিকাদের মধ্যে আবেগ বিষয়ে পরিপক্বতা, মায়ের স্নেহ, শাসন খোঁজেন। পরামর্শ ও আবেগময় সমর্থন চান। এটাকে বলে ‘মমি ইস্যুজ’। এখানেও বয়স্ক নারীরাই সম্পর্কে প্রভাব ফেলেন বেশি।

সুগার ড্যাডি ও মমি ইস্যুজ—দুটো টার্মের সঙ্গেই গভীরভাবে জড়িয়ে আছে যৌনতা।-খবর তোলপাড়।

সম্প্রতি কোন দেশে সুগার ড্যাডির সংখ্যা কত, তা প্রকাশ করেছে স্ট্যাটিস্টা এশিয়া। এই জরিপে বয়স্ক পুরুষেরা পরিচয় গোপন রেখে নিজেদের সুগার ড্যাডি হিসেবে মেনে নিয়ে স্ট্যাটিস্টাকে তথ্য দিয়েছেন। তালিকার শীর্ষে আছে ভারত। ভারতে সুগার ড্যাডির সংখ্যা কমপক্ষে ৩ লাখ ৩৮ হাজার। দ্বিতীয় অবস্থানে আছে ইন্দোনেশিয়া। সেখানে তালিকাভুক্ত সুগার ড্যাডির সংখ্যা ৬০ হাজার ২৫০। 338K

৩২ হাজার ৫০০ সুগার ড্যাডি নিয়ে যৌথভাবে তৃতীয় অবস্থানে আছে মালয়েশিয়া ও জাপান। ২৮ হাজার ৩০০ সংখ্যা নিয়ে চতুর্থ স্থানে রয়েছে হংকং। পঞ্চম স্থানে রয়েছে তাইওয়ান। সেখানে সুগার ড্যাডির সংখ্যা ২৭ হাজার ৩০০। ভিয়েতনাম ১২ হাজার সুগার ড্যাডি নিয়ে দক্ষিণ এশিয়ার ষষ্ঠ স্থানে রয়েছে। ৮ হাজার সংখ্যা নিয়ে সপ্তম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। শ্রীলঙ্কা ও কম্বোডিয়া যথাক্রমে নবম ও দশম স্থানে। দেশ দুটিতে সুগার ড্যাডির সংখ্যা ৫ হাজার ও সাড়ে ৩ হাজার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর