বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের অভিষেক মোটরসাইকেল কিনে না দেয়ায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করলো স্কুলছাত্র নড়াইলে ইট ভাটায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি এড়াতে ১০ সুপারিশ দিরো এডাব ও ক্যাপস রাজারহাটে লাঠিয়ালের পাঠ সার্বজনীন মহাদেব মন্দিরে মহাদেব পূজা ও মিলন মেলা অনুষ্ঠিত রাজারহাটে গলায় রশি দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা কু‌ড়িগ্রা‌মে ট্রা‌কের ধাক্কার সাবেক সেনা সদস্যর মৃত‌্যু, ছে‌লে আহত
শোকার্ত:

পথিকের পথ চলা

প্রকাশের সময়: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫


—পলাশ চন্দ্র রায়

হায়রে ভোলা মন আমার
কত কিছুই না ভুলে যাই ,
কি হারিয়ে কি খুঁজি !
কিসের তরে অহর্নিশি _
কভুও মনে বাঁধে না যেন
রয়ে সয়ে যত তত কষ্ট ,
ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে
মুখ থুবড়ে আছি পরে _
তবে তো আসবেই দুঃখ
দাসত্ব জীবন হবে অঙ্গার ।

কোথায় সে জীবন জোয়ার !
যদি গো না আসে আঁধার ,
আলোকিত ভূবনে মাহাত্ম্য
ততটাও রবে না তো আর ।
স্বাধীনচেতা ঐ মুক্তিকামী
তবেই হতে হবে সংগ্রামী ,
ন্যায় অন্যায় বিচার করে
পথ চলা দূর্বার গতিতে ,
কত ঝর আসবে যাবে __
ধ্বংসের বিপরীত নতুনত্বে ।

গহনার রূপে রূপান্তরিত স্বর্ন
পোড়ানো হয় আগুন জ্বালিয়ে ,
চকচক করলেই বুঝতে নারি
খাঁটি কি না যাচাই না করে ,
সময়ের সেই খর স্রোতা
হারিয়ে গেছে অনেক নদী _
দূর্বলের উপর মানুষ তেমন
প্রভুত্বে নিদারুণ জবরদস্তি ,
সহে যাও তো সইতেই হবে
বেরিয়ে এসো ঐ নব-দিগন্তে ।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর