শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০১ অপরাহ্ন
ত্রয়োদশ সংসদ নির্বাচন:

রৌমারী উপজেলা বিএনপির কমিটিতে আহবায়ক রাজ্জাক, সদস্য সচিব রঞ্জু

প্রকাশের সময়: বুধবার, ৫ মার্চ, ২০২৫


আঞ্চলিক সংবাদদাতা, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের রৌমারী উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন ঘোষিত এই কমিটিতে ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে আহ্বায়ক ও মোস্তাফিজুর রহমান রঞ্জুকে সদস্য সচিব ঘোষণা করা হয়। বুধবার (০৫ মার্চ) জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, রাজু আহমেদ, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আব্দুল কাইয়ুম আকন্দ, জাহিদুল ইসলাম জাহিদ, নুর আলম হিরো ও আলহাজ্ব আজিজুর রহমান, ইঞ্জিঃ আবুল কালাম আজাদ, আবুল কালাম আজাদ সরদার, হুমায়ূন কবির, শামীম হোসেন, ইউপি চেয়ারম্যান সরবেশ আলীকে সদস্য করে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর