বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যান শ্রমিকের তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা রিমান্ডে প্রাথমিক শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন, প্রাথমিক যাবে অষ্টম শ্রেণি পর্যন্ত ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার দাখিল পরীক্ষায় দৃষ্টি প্রতিবন্ধী মিতুর প্রতি বঞ্চনা সিগারেটের দাম ১০০ টাকা করার প্রস্তাব বিজিবির অভিযানে এয়ারগানের গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ও অপরাধীদের বিচারের দাবিতে কুড়িগ্রামে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশের সময়: সোমবার, ১০ মার্চ, ২০২৫


হুমায়ুন কবির সূর্য:

‘প্রশাসনের ঘুম ভাঙাই, ধর্ষকের বিচার চাই’ স্লোগানে ধর্ষণ, নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

সোমবার (১০ মার্চ) সকাল ১০টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্ত্বরে মানববন্ধন ও সমাবেশ করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

এ সময় বক্তারা বলেন, দেশে এত ধর্ষণ, এত শ্লীলতাহানি হচ্ছে এতকিছুর পরও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তারা নীরব ভূমিকা পালন করছে। যে কারণে শিশু থেকে শুরু করে সব বয়সী নারী-পুরুষেরা একত্রিত হয়েছি। অনতিবিলম্বে ধর্ষণ-নিপীড়নের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে বিভিন্ন স্লোগান দেন, যেখানে নারীর নিরাপত্তা ও ন্যায়বিচারের আহ্বান জানানো হয়। শুধুমাত্র কঠোর আইন প্রণয়নই যথেষ্ট নয়, বরং এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ফয়সাল আহমেদ সাগর, আব্দুল আজিজ নাহিদ, জাহিদ হাসান, সাদিকুর রহমান, খন্দকার আল ইমরান, মুহি, জান্নাতুর তহুরা তন্বী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর