বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যান শ্রমিকের তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা রিমান্ডে প্রাথমিক শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন, প্রাথমিক যাবে অষ্টম শ্রেণি পর্যন্ত ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার দাখিল পরীক্ষায় দৃষ্টি প্রতিবন্ধী মিতুর প্রতি বঞ্চনা সিগারেটের দাম ১০০ টাকা করার প্রস্তাব বিজিবির অভিযানে এয়ারগানের গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

দোকান কর্মচারীকে অপহরণ করে মুক্তিপণ দাবি

প্রকাশের সময়: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

রোকনুজ্জামান মানু, আঞ্চলিক সংবাদদাতা:

কুড়িগ্রামের রৌমারীতে ইসলাম উদ্দিন (২৭) নামের এক দোকান কর্মচারীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে। এতে ৪ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছন একটি চক্র। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে রৌমারী থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন ভুক্তভোগির বাবা আকবর আলী।

অপহরণের শিকার দোকান কর্মচারী ইসলাম উদ্দিন উপজেলার শৌলমারী ইউনিয়নের বাউশমারী এলাকার আকবর আলীর ছেলে।

ভুক্তভোগির বাবা আকবর আলী জানান, গত ৯-১০ বছর থেকে রৌমারী বাজারের কদম আলীর হার্ডওয়্যারের দোকানে কর্মচারী হিসেবে কাজ করে আসেছন ইসলাম উদ্দিন। প্রতিদিনের মতো গত ১০ ফেব্রুয়ারি ওই দোকানে কর্মে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের আসেন তিনি। পরে রাতে বাড়িতে ফেরার কথা থাকলেও আর ফেরেননি ওই দোকান কর্মচারী। একপর্যায়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন পরিবারসহ স্বজনরা। কিন্তু এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি তার। তবে ১০, ১১ ও ১২ মার্চ অজ্ঞাত পরিচয়ে ০১৮৫২২০৪৩৩৯ এই মোবাইল নম্বরে কল করে ৪ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে চক্রটি।

তিনি আরও জানান, দ্রুত টাকা না পাঠালে তার সন্তানকে নির্যাতন করে প্রাণনাশের হুমকি দেন ওই চক্রটি। আমরা গরিব মানুষ কোথায় থেকে এতো টাকা পাবো। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

রৌমারী থানার ওসি (তদন্ত) কর্মকর্তা নন্দলাল চৌধুরী বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরী (জিডি) হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর