মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস’২০২৫ পালিত রাজারহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস রাজারহাটে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যা, অজ্ঞাতনামাদের আসামি করে মামলা কুড়িগ্রামে ফিস্টুলা নির্মূল বিষয়ে সাংবাদিকদের কর্মশালা ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ রাজারহাটে তিস্তার চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ শিক্ষকরা সাংবাদিকতা ও ওকলাতি করতে পারবে না সংশোধিত এমপিও নীতিমালা প্রকাশ কুড়িগ্রামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন ‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে সকলের সহযোগীতা চাইলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

“ব্যাংককে ইউনূসের সঙ্গে মোদির বৈঠক হবে না”

প্রকাশের সময়: শনিবার, ২৯ মার্চ, ২০২৫

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রক। এক বিবৃতিতে ভারত জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদি ব্যাংককে থাকাকালীন শুধুমাত্র থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রকের দেয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।-খবর তোলপাড়।

বিবৃতিতে বলা হয়েছে, শীর্ষ সম্মেলনের ফাঁকে আগামী ৩ এপ্রিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে প্রধানমন্ত্রী মোদি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনার জন্য বৈঠক করবেন। থাইল্যান্ড সফরে ওটাই হবে মোদির একমাত্র দ্বিপক্ষীয় বৈঠক। ৪ এপ্রিল সেখান থেকে মোদি শ্রীলংকা সফরে যাবেন। তবে সম্মেলনে অধ্যাপক ড. ইউনূসের সঙ্গে মোদির দেখা হচ্ছে। সৌজন্য বিনিময়ও হবে। অনানুষ্ঠানিকভাবে দুই নেতার মধ্যে কথা হলেও হতে পারে বলে কূটনৈতিক মহলের ধারণা।

বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রী মোদি যাতে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন সেজন্য বাংলাদেশ সরকার ভারতকে কূটনৈতিক স্তরে অনুরোধ জানিয়েছিল। আগে ভারত বিষয়টি বিবেচনায় রয়েছে বলে ইঙ্গিত দিয়েছিল। ইতিমধ্যেই বাংলাদেশ জানিয়েছে যে, অধ্যাপক ইউনূস ভারত সফরের জন্য বার্তা পাঠিয়ে ইচ্ছে প্রকাশ করেছিলেন। কিন্তু কোনো সদুত্তর দেয়নি ভারত।

গত বছরের আগস্টে ড. ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রায় আট মাস পেরিয়ে গেলেও দুই নেতা মুখোমুখি হননি। জাতিসংঘের অধিবেশনের ফাঁকে দুই নেতার বৈঠকের চেষ্টা হলেও তা ফলপ্রসূ হয়নি। তবে ইউনূসকে ক্ষমতা গ্রহণের পর মোদি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছিলেন। গত ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষেও অভিনন্দন জানিয়ে ইউনূসকে চিঠি লেখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর