বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

১৩ পত্রিকায় একই সংবাদ শিরোনাম হওয়ায় কারণ দর্শানোর নোটিশ

প্রকাশের সময়: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

সংবাদদাতা, ময়মনসিংহ:

ময়মনসিংহ থেকে প্রকাশিত স্থানীয় ১৩টি দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার প্রকাশক ও সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। পত্রিকাগুলোর দ্বিতীয় ও তৃতীয় পৃষ্ঠায় সবগুলো নিউজ হুবহু কপি করে পত্রিকা প্রকাশ করার জন্য তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না এই মর্মে চিঠি দেয়া হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) জেলা প্রশাসন কার্যালয় থেকে নোটিশ জারির কথা জানিয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা।

নোটিশে বলা হয়, চলতি বছরের ৩০ মার্চ থেকে ১৩ এপ্রিলের মাঝে ৭ দিনের ভিন্ন ভিন্ন পত্রিকায় একই দিনে একই সংবাদ একই হেডিংয়ে দ্বিতীয় ও তৃতীয় পৃষ্ঠায় প্রকাশিত হয়। ভিন্ন ভিন্ন সম্পাদক ও প্রকাশকের পত্রিকায় এমন সংবাদ প্রকাশ করা কেন অবৈধ হবে না এটিও জানতে চাওয়া হয়েছে নোটিশে।

এতে আরও বলা হয়, পত্রপ্রাপ্তির ৫ কার্যদিবসের মধ্যে স্ব-শশীরে উপস্থিত হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে ব্যাখ্যাসহ জবাব দাখিল করার অনুরোধ করা হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

স্থানীয় এ পত্রিকাগুলো হলো, মো. শামসুল আলম খান সম্পাদিত দৈনিক আজকের ময়মনসিংহ, এফ এম এ ছালাম সম্পাদিত দৈনিক দেশের খবর, এন বি এম ইব্রাহীম খলিল রহিম সম্পাদিত দৈনিক বিশ্বের মূখপত্র, আব্দুর রাজ্জাক তালুকদার সম্পাদিত দৈনিক ঈষিকা, নাসির উদ্দিন আহমেদ সম্পাদিত দৈনিক অদম্য বাংলা, মো. আফসর উদ্দিন সম্পাদিত দৈনিক সবুজ, আ ন ম ফারুক সম্পাদিত দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলা, শেখ মেহেদী হাসান নাদিম প্রকাশিত দৈনিক জাহান, ওমর ফারুক সম্পাদিত দৈনিক কিষানের দেশ, এম এ মতিন সম্পাদিত দৈনিক নিউ টাইমস, ফরিদা ইয়াসমীন সম্পাদিত হৃদয়ে বাংলাদেশ, বিকাশ রায় অ্যাডভোকেট সম্পাদিত সাপ্তাহিক পরিধি।

সূত্র জানায়, এ ১৩টি পত্রিকা ভিন্ন ভিন্ন প্রেসের নামে ডিক্লারেশন নিলেও স্থানীয়ভাবে একই প্রেসে মুদ্রিত হয়। যে কারণে দ্বিতীয় ও তৃতীয় পৃষ্ঠার ছাপা হুবহু মিল রয়েছে।

দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলার সম্পাদক আ.ন.ম ফারুক বলেন, একই সংবাদ একই শিরোনাম হওয়ার কথা নয়। তবে যারা কম্পিউটারে কাজ করে তাদের ভুলে এমনটি হলে হতেও পারে। আমি এখনও নোটিশ পায়নি, তবে বিষয়টি নিয়ে সম্পাদকদের মধ্যে আলোচনা হয়েছে। একসঙ্গে গিয়ে আমরা জবাব দিব। এমন ঘটনা বিগত সময়ে হয়নি, এর পেছনে কেউ রয়েছে। এখন থেকে আমরা এসব বিষয়ে সতর্ক থাকবো।

দৈনিক সবুজের নির্বাহী সম্পাদক মঈন উদ্দিন রায়হান বলেন, আমরা নোটিশ পেয়েছি। এ বিষয়ে আমরা জবাব দিব। বিনোদন, স্বাস্থ্য এবং খেলাধুলার পাতা এক হতেই পারে। এতে দোষের কিছু দেখছি না।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা বলেন, আমরা লক্ষ্য করেছি ময়মনসিংহের স্থানীয় এ পত্রিকাগুলোর ভেতরের পাতা হুবহু কপি করা। অনেক পত্রিকা আছে যারা কোনো একটি নিউজ কিছুটা পরিবর্তন করে তাদের পত্রিকায় দিয়ে থাকে। কিন্তু এখানে বিষয়টা ভিন্ন। তাদের পত্রিকাগুলোতে ফটোকপির মতো পুরো পৃষ্ঠাই কপি করে চালিয়ে দেওয়া হচ্ছে। এসব পত্রিকার সম্পাদক এবং প্রকাশকদেরকে আমরা নোটিশ করেছি। তাদের কাছে আমরা এ ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য আশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর