বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম
কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

৭ কলেজে অনার্স পরীক্ষার সম্ভাব্য তারিখ

প্রকাশের সময়: রবিবার, ১৮ মে, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২৪ সালের অনার্স ও মাস্টার্স শেষপর্বের পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করা হয়েছে।

রবিবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে সাত কলেজের অধ্যক্ষদের সুপারিশের ভিত্তিতে নির্ধারণ করা এসব তারিখ প্রকাশ করা হয়েছে।-খবর তোলপাড়।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তীর সই করা চিঠিতে বলা হয়েছে, ২০২৪ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু হবে আগামী ২৮ জুলাই থেকে। এ ছাড়া অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে ২৮ অক্টোবর, এরপর অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে ৩ ডিসেম্বর এবং অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হবে ৭ অক্টোবর। এ ছাড়া মাস্টার্স শেষপর্বের পরীক্ষা শুরু হবে ২০ নভেম্বর থেকে।

চিঠিতে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে, এসব সময়সূচি দ্রুত শিক্ষার্থীদের জানিয়ে দিতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিতে।

সাতটি সরকারি কলেজ হলো– ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

চিঠিতে সম্ভাব্য তারিখ প্রকাশের কারণ হিসেবে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ করে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া। একইসঙ্গে সম্ভাব্য এসব তারিখ অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হলে একাডেমিক সেশনজট অনেকটাই দূর হবে এবং শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষাক্রমে ফিরে যেতে পারবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর