বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

স্কুল-কলেজে সমাবেশে পাঠের জন্য ‘নতুন শপথ’

প্রকাশের সময়: বুধবার, ২১ মে, ২০২৫

নতুন দেশ গড়তে স্কুল-কলেজে চালু হচ্ছে ‘নতুন শপথ’। বুধবার (২১ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, প্রতিদিন সকালের সমাবেশে শিক্ষার্থীরা এখন থেকে একটি নতুন শপথ পাঠ করবে। পুরোনো শপথের পরিবর্তে দেশ গঠনে অনুপ্রাণিত করতে নতুন এ শপথ চালু করা হচ্ছে।-খবর তোলপাড়।

নতুন শপথটি হলো- ‘আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না।

হে মহান আল্লাহ/মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ, বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি। আমিন।’

প্রজ্ঞাপনে বলা হয়, এই উদ্যোগ দেশপ্রেম ও নৈতিক শিক্ষার বিকাশে সহায়ক হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে আত্মমর্যাদাসম্পন্ন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে।

নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব প্রতিষ্ঠান, বিভাগীয় পরিচালক, জেলা প্রশাসক, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

প্রজ্ঞাপনটি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং দ্রুত বাংলাদেশ গেজেটে প্রকাশের জন্য সরকারি মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর