সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের টিকিট বিক্রির লভ্যাংশ দিবে বিসিবি

প্রকাশের সময়: সোমবার, ২৬ মে, ২০২৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলোর দীর্ঘদিনের দাবি ছিল টিকিট বিক্রির আয় থেকে লভ্যাংশ পাওয়ার। এবার সেই দাবি পূরণ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।-খবর তোলপাড়।

বিসিবি জানিয়েছে, সর্বশেষ আসরের টিকিট বিক্রির লভ্যাংশ দিয়েই শুরু হচ্ছে এই কার্যক্রম। তবে লভ্যাংশ পেতে হলে দলগুলোর খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া না থাকাটা বাধ্যতামূলক। যারা সময়মতো খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ করেছে এবং এর প্রমাণপত্র জমা দিয়েছে, শুধুমাত্র তারাই এই অর্থ পাবে।

বিপিএলের ১১তম আসর সামনে রেখে রবিবার (২৬ মে) এক গুরুত্বপূর্ণ সভায় বসে বিসিবি। সেখানেই নেওয়া হয় এই সিদ্ধান্ত।

বোর্ড জানিয়েছে, টিকিট বিক্রির আয় থেকে প্লে-অফে ওঠা চারটি দল পাবে ৫৫ লাখ টাকা করে। আর বাকি তিনটি দল পাবে ৪৫ লাখ টাকা করে। ঈদুল আজহার আগেই এই অর্থ বিতরণ করা হবে।

বিসিবির মতে, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো ফ্র্যাঞ্চাইজিগুলোকে সময়মতো খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধে উৎসাহিত করা। এতে তাদের মধ্যে পেশাদারিত্বও বাড়বে বলে মনে করছে বোর্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর