সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
রংপুরের বাংলাদেশ মেরিন একাডেমিতে ক্যাডেটদের গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠিত শ্রীবরদীতে হাতির আক্রমণে কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু মে‌ডি‌কেল পরীক্ষায় ব‌্যর্থ হ‌য়ে কুড়িগ্রামে বিদ্যুতের খুঁটিতে উঠে আত্মহনন কুড়িগ্রামে দুই দিনব্যাপী গার্লস ড্রিম ফেয়ারে উচ্ছ্বসিত তরুণিরা কুড়িগ্রামে ৩ ব্যাপী বিজয় মেলার উদ্বোধন কুড়িগ্রামে নাশকতার মামলায় তথ্য অফিসের মাইক অপারেটর শান্তসহ গ্রেফতার-২ পাক্ষিক আলোকিত রাজারহাট, তারিখ: ১৪/১২/২০২৫ইং রাজারহাটে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত জি-মেইলের জায়গা খালি করার সহজ ৫ কৌশল
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

ফের সিরিজ খোয়ালো লিটনবাহিনী

প্রকাশের সময়: শনিবার, ৩১ মে, ২০২৫

সম্প্রতি আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারার ধাক্কা কাটতে না কাটতেই এবার লজ্জা উপহার দিল পাকিস্তানও। ফলে লিটনের দল আবারো সিরিজ হেরে গেল।

শুক্রবার (৩০ মে) রাতে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫৭ রানের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ দল। -খবর তোলপাড়।

টানা দুই ম্যাচে পরাজয়ের ফলে ইতোমধ্যে সিরিজটি হাতছাড়া হয়ে গেছে বাংলাদেশের। বাজে বোলিংয়ের পর ব্যাটিংয়েও করুণ দশা দেখা গেছে টাইগারদের।

২০২ রানের লক্ষ্য সামনে নিয়ে ব্যাট করতে নেমে অবশ্য ভালো শুরুই করেছিল বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ১৯ বলে ৩৩ রান করে ফিরে যাওয়ার পর দলের কেউই আর হাল ধরতে পারেনি। পারভেজ ইমন, লিটন দাস ও জাকের আলির ব্যাটিং ছিল হতাশাজনক।

শেষ দিকে মেহেদী হাসান মিরাজ ২৩ রান এবং তানজিম হাসান সাকিবের ৩১ বলে ৫০ রানের ওপর ভর করে ১৪৪ রান পর্যন্ত করতে পারে বাংলাদেশ। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেছেন আবরার আহমেদ।

এর আগে, লাহোরে টস জিতে আগে ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে পাকিস্তান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন সাহিবজাদা ফারহান। এ ছাড়া হাসান নাওয়াজ ৫১, মোহাম্মদ হারিস ৪১ এবং সালমান আগা ১৯ রান যোগ করেন।

বাংলাদেশের পক্ষে বোলিংয়ে দুইটি উইকেট নেন হাসান মাহমুদ ও তানজিম সাকিব। এছাড়া রিশাদ ১ টি উইকেট লাভ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর