মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

জুলাইয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান, প্রকাশিত হলো ম্যাচের সূচি

প্রকাশের সময়: রবিবার, ১ জুন, ২০২৫

পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। রবিবার (১ জুন) রাতে এ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর মধ্যেই চূড়ান্ত হয়েছে পাকিস্তান দলের আসন্ন বাংলাদেশ সফরের সূচি।-খবর তোলপাড়।

বিসিবি সূত্রে জানা গেছে, আগামী ১৮ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। সফরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। প্রাথমিক সূচি ইতোমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) পাঠানো হয়েছে।

সূচি অনুযায়ী, সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২০ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২২ এবং ২৪ জুলাই। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

উল্লেখ্য, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময়কালেই এই দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের বিষয়ে সম্মত হয় বিসিবি ও পিসিবির শীর্ষ কর্মকর্তারা। বাংলাদেশ সফর শেষ করেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যাবে পাকিস্তান দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর